স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ৪-৫ জন লোক খাবার খেতে ওই হোটেলে যান। খাবার খাওয়ার পর বিল দেওয়া নিয়ে কর্মচারীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হোটেলের কর্মচারীরা একত্র হয়ে তাঁদের ওপর হামলা করে। এ খবর ছড়িয়ে পড়লে রাগদি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ শেখের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে হোটেলটিতে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়।
হোটেলের মালিক এ এস এম মামুন জানান, খাবারের বিল কম দেওয়াকে কেন্দ্র করে কর্মচারীদের সঙ্গে ক্রেতাদের বাগ্বিতণ্ডা হয়। পরে স্থানীয় চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখের নেতৃত্বে অর্ধশতাধিক লোক হোটেলে হামলা ও ভাঙচুর চালায়। এতে হোটেলের ১০-১৫ জন কর্মচারী আহত হয়েছেন।
হামলায় হোটেলের নগদ ২০ লাখ টাকাসহ অন্তত ৭০-৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আটক তিন কর্মচারী পুলিশ হেফাজতেই রয়েছেন।
এ ব্যাপারে জানতে চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হোটেলের খাবারের বিল দেওয়া নিয়ে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
কুমিল্লার দেবিদ্বারে আলোচিত ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেল চক্রের মূল হোতা হিসেবে পরিচিত ‘লেডি ডন’ লাইলিকে এবার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার লাইলি আক্তার উপজেলার ঘোষঘর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় ৬ জন পুরুষ ও ১২ জন নারীকে আটক করা হয়।
চাঁদপুরের সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৭১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে শহরের মুনিরা ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্
দৈনিক টার্গেট 





















