খানকা শরিফের রান্নাঘরে মানসিক ভারসাম্যহীন যুবক, ‘খাবার না পেয়ে’ বাবুর্চিকে পিটিয়ে হত্যা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান কাদেরিয়া খানকা শরিফ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত ফজের আলী সরদার সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে। আহত নারী সোনাভান বিবি (৭০) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার সাইমুদ্দিন শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খানকা শরিফের রান্নাঘরে প্রবেশ করেন অভিযুক্ত যুবক। তিনি বাবুর্চির কাছে খাবার চান। তখন খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে রান্নার লাকড়ি দিয়ে ফজের আলীর মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করেন ওই যুবক। বাবুর্চিকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর সহকারী সোনাভান বিবিও।

পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজের আলীকে মৃত ঘোষণা করেন। সোনাভান বিবির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আনুমানিক ৩৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করেছে। তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর চিকিৎসা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, স্বতন্ত্রভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের হয়ে নয়, স্বতন্ত্রভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের কোন সম্ভাবনা তিনি দেখছেন না বলেও জানান।

স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুস্পষ্ট প্রস্তাবনা দেওয়া হবে। সেই প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানানো হবে। তবে স্থানীয় নির্বাচনে এনসিপি কোনো জোটের হয়ে অংশ নেবে না; দলটি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে…

অটোরিকশায় এসে মাস্ক পরা দুর্বৃত্তদের গুলি, রাজবাড়ীতে গুলিবিদ্ধ ব্যবসায়ী নেতা

রাজবাড়ীতে অটোরিকশা থেকে রিকশার এক যাত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়েছে দুর্বৃত্তরা। এতে রিকশার যাত্রী বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হয়েছেন। লিটন জানান, দুপুরে রাজবাড়ী আদালত থেকে রিকশায় করে বাজারে যাচ্ছিলেন তিনি।

জনপ্রিয় টার্গেট

সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়ে

খানকা শরিফের রান্নাঘরে মানসিক ভারসাম্যহীন যুবক, ‘খাবার না পেয়ে’ বাবুর্চিকে পিটিয়ে হত্যা

প্রকাশ: ১২:১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬