কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

প্রত্যক্ষদর্শী ও সেলুনমালিক ইরফান জানান, বেলা ৩টার দিকে ফরহাদ তাঁর সেলুনে চুল কাটাতে ও শেভ করতে আসেন। শেভের শেষ মুহূর্তে তিন যুবক সেলুনে ঢুকে তাঁকে কাছ থেকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তিনি সেলুনের বাইরে বের হলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ফরহাদ ওই এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন না। তাঁকে মাঝেমধ্যে এলাকায় আসতে এবং চায়ের দোকানে আড্ডা দিতে দেখা যেত।

স্থানীয় যুবক সোহেল জানান, ফরহাদ মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার ‘পাটালি গ্রুপের’ অন্যতম সদস্য ছিলেন। তিনি মাঝেমধ্যে আরশিনগর এলাকায় আসতেন। তবে স্থানীয়দের অনেকেই জানতেন না যে, তিনি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিলেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, নিহত যুবকের নাম ফরহাদ। হত্যাকারীদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহত ব্যক্তি ও হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

চট্টগ্রামের রাউজানে অনুমোদন ছাড়া সার বিক্রি ও মজুতের পাশাপাশি কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের ফকিরহাট এলাকায় আরফান সিকদারের দোকানে এ অভিযান চালানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৯৭ পেয়ে সেরা ফল করেছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক শিক্ষার্থী আনিছা আক্তার লাবনী। এ অর্জনের জন্য তিনি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, সম্মাননা সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি পেয়েছেন।

সুনামগঞ্জে আমদানি নিষিদ্ধ নাছির বিড়িসহ আব্দুল করিম (২৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে শহরের আব্দুজ জহুর সেতু এলাকা থেকে ৩ লাখ ৩৬ হাজার বিড়িসহ তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

জনপ্রিয় টার্গেট

সুনামগঞ্জে ২৭ লাখ টাকার বিড়িসহ আটক ১

কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা

প্রকাশ: ০৭:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬