ঢাকা ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে চালু করতেই প্রাইভেট কারে আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হাই-টেক সিটির দ্বিতীয় গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাকিষবাতান এলাকা থেকে ওয়ালটনের এক কর্মকর্তাকে কারখানায় নামিয়ে দিয়ে প্রাইভেট কারটি হাই-টেক সিটির দ্বিতীয় গেটের সামনে পার্ক করেন চালক। পরে সড়কের বিপরীত পাশের একটি দোকানে চা পান শেষে গাড়ির কাছে ফিরে সেটি চালু করার চেষ্টা করেন। এ সময় হঠাৎ গাড়ির পেছনের অংশে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গাড়িটির পেছনের অংশ পুড়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্যাসের পাইপলাইনে লিকেজ অথবা গাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পরদিন বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৬টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে…

আন্দোলন-ছুটির পর গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, এখনো বন্ধ ৩৫ কারখানা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং তিন দিনের ছুটি শেষে গাজীপুরের শিল্পকারখানাগুলোতে আবারও উৎপাদন শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা। অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কার

গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান। নেতারা গাজীপুরে আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণাও দেন।

জনপ্রিয় টার্গেট

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কালিয়াকৈরে চালু করতেই প্রাইভেট কারে আগুন

প্রকাশ: ১২:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬