এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পাওয়া লাশের পরিচয় মিলেছে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ বার পঠিত হয়েছে

তবে আঙুলের ছাপের মাধ্যমে নাম-পরিচয়সংক্রান্ত প্রাথমিক তথ্য পাওয়া গেলেও পরিবারের সদস্যদের মাধ্যমে পরিচয় এখনো চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকালে বনানী থানা-পুলিশ এক্সপ্রেসওয়ের ওপর থেকে ইসমাইলের মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় তাঁর পরনে সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। মুখ সাদা রঙের স্কচটেপ দিয়ে বাঁধা ছিল।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সকাল পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ওপর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ইসমাইলকে শ্বাসরোধে হত্যার পর অন্য কোনো স্থান থেকে মরদেহটি এনে এক্সপ্রেসওয়ের ওপর ফেলে রাখা হয়েছে।

তদন্ত কর্মকর্তারা এক্সপ্রেসওয়ের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছেন। যে স্থানে মরদেহটি পাওয়া গেছে, সেটি সরাসরি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে বলে জানিয়েছে পুলিশ। এ কারণে মরদেহটি কখন ও কীভাবে সেখানে আনা হয়েছে, তা জানতে নিরাপত্তাকর্মীদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে।

পুলিশের ধারণা, সিসিটিভির নজর এড়াতেই ওই স্থান বেছে নেওয়া হয়ে থাকতে পারে। মরদেহটি কোন যানবাহনে করে সেখানে আনা হয়েছে, তা শনাক্তে এক্সপ্রেসওয়ের বিভিন্ন প্রবেশ ও বের হওয়ার পয়েন্টের সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

তীব্র গরমে একপশলা বৃষ্টি যখন স্বস্তির পরশ হয়ে আসে, তখন সবার মুখে হাসি ফোটে। কিন্তু জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতেরচর বলিদাপাড়া এলাকার বিধবা খুদেজা বেগমের কাছে সেই বৃষ্টিই যেন আতঙ্কের আরেক নাম। আকাশে মেঘ জমলেই তাঁর বুক কেঁপে ওঠে। কারণ, মাথার ওপর নেই নিরাপদ ছাদ, আছে শুধু পলিথিনের ছাউনি।

গাজীপুরের শ্রীপুরে চাঁদার দাবিতে এক ওষুধ ব্যবসায়ীকে কার্যালয়ে ডেকে নিয়ে ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা ফজলুল হক রোমানের বিরুদ্ধে। খবর পেয়ে স্বামীকে উদ্ধার করতে গিয়ে সেখানে ভুক্তভোগীর স্ত্রী লাঞ্ছনার শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে যুবদল

কুমিল্লার দাউদকান্দিতে সড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর এলাকায় শিবপুর-চর গোয়ালি আঞ্চলিক সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়…

জনপ্রিয় টার্গেট

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পাওয়া লাশের পরিচয় মিলেছে

প্রকাশ: ০৬:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬