মামলা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।
গত শুক্রবার রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে নাজমা, তাঁর স্বামী আলমগীর ও তাঁদের সাত মাসের অনাগত সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘হত্যার ঘটনায় গতকাল শনিবার রাতে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি নিহতদের স্বজন ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সূত্র খোঁজা হচ্ছে।’
প্রথম দফায় যেসব ইউনিয়ন কৃষিকার্ডের আওতায় আসছে, সেগুলো হলো রূপসা উপজেলার নৈহাটি, বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, দিঘলিয়া উপজেলার গাজিরহাট, ফুলতলা উপজেলার সদর, ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া, তেরখাদা উপজেলার ছাগলাদাহ…
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) তিন বন্দী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁরা হলেন আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ুম (৬২) ও শাহাদাত হোসেন (৪৮)।
দৈনিক টার্গেট 




















