আরিচা বন্দর এলাকায় যত্রতত্র বর্জ্য, হুমকিতে জনস্বাস্থ্য

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

স্থানীয়দের অভিযোগ, আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের পাশে, পোস্ট অফিস রোডের মোড়, বন্দর বাজারের পশ্চিমে যমুনার তীর ও লঞ্চঘাট এলাকায় নিয়মিত বর্জ্য ফেলা হচ্ছে। শিবালয় নতুন পাড়া এলাকায় রাস্তা ও ড্রেনের ওপরও রাতের আঁধারে ময়লা ফেলা হয়। ফলে দুর্গন্ধের কারণে এসব পথ দিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, পোস্ট অফিস রোডের পাশে পচনশীল ও অপচনশীল বর্জ্যের বড় স্তূপ। দুর্গন্ধ এড়াতে পথচারীদের নাক-মুখ চেপে দ্রুত স্থানটি পার হতে হচ্ছে। একই অবস্থা বন্দর বাজারসংলগ্ন যমুনার তীরেও। সেখানে বাজারের বর্জ্যের পাশাপাশি কসাইখানার উচ্ছিষ্ট ও বাসাবাড়ির আবর্জনা ফেলা হচ্ছে।

স্যালুন ব্যবসায়ী রিপন বলেন, ময়লার দুর্গন্ধে দিনের অধিকাংশ সময় দোকানে বসে থাকা কষ্টকর। অনেক সময় দুর্গন্ধের কারণে ক্রেতারাও চলে যান। এতে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে।

আরেক ব্যবসায়ী তরুণ ভোজ বলেন, বাজারের পচা-ময়লা যত্রতত্র ফেলে রাখায় মশা-মাছির উপদ্রব বেড়েছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকিতে পড়েছে।

আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ময়লার স্তূপ থাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি জায়গায় নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপন করে দ্রুত সমস্যার সমাধান করা জরুরি।

মানিকগঞ্জ মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় মশাবাহিত রোগের পাশাপাশি হাঁপানি, কাশি ও শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। নিয়মিত বর্জ্য অপসারণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলাল উদ্দিন আলাল বলেন, আরিচা বন্দর এলাকার ১ নম্বর ওয়ার্ড অত্যন্ত ঘনবসতিপূর্ণ হলেও ময়লা ফেলার নির্ধারিত জায়গা নেই। ইউনিয়ন পরিষদের নিজস্বভাবে ডাম্পিং স্টেশন তৈরির সক্ষমতা নেই। তবে স্থানীয়দের সহযোগিতা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

শিবিরের হয়ে ছাত্রদলে প্রবেশের চেষ্টা সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে এক শিক্ষার্থীকে রাতভর মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতারা। তাঁদের অভিযোগ, শিবির ভুক্তভোগী শিক্ষার্থীকে ব্যবহার করে ছাত্রদলকে…

মানিকগঞ্জের সাটুরিয়ায় হেরোইন সেবনের দায়ে মো. আশিক (২৩) নামে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার শেখরীনগর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা।

খুলনা ও বরিশাল বিভাগ এবং ফরিদপুরসহ ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকে) প্রিপেইড মিটার রিচার্জ গতকাল সোমবার বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ ১৭ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকালে সেটি আবার সচল হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ফেনীর নুসরাত হত্যা মামলা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন

আরিচা বন্দর এলাকায় যত্রতত্র বর্জ্য, হুমকিতে জনস্বাস্থ্য

প্রকাশ: ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬