ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’, পুলিশ কর্মকর্তাকে ফোনে সন্ত্রাসী রায়হান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

পুলিশ কর্মকর্তার সঙ্গে হোয়াটসঅ্যাপে হওয়া ৯ মিনিট ৫২ সেকেন্ডের কথোপকথনের একটি ভিডিও বুধবার (২৫ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন রায়হান আলম। ভিডিওতে তাঁকে পুলিশ কর্মকর্তার সঙ্গে বেশ স্বাভাবিক ও হাস্যরসাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা যায়।

কথোপকথনে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বারবার রায়হানকে আত্মসমর্পণের আহ্বান জানান। তাঁকে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরামর্শ দেন এবং আত্মসমর্পণ করলে নিরাপত্তার আশ্বাস দেন।

জবাবে রায়হান বলেন, ‘আমি বিষয়টি নিয়ে চিন্তা করে দেখব। আর আপনি আজকে আমাকে আর পাচ্ছেন কোথায়? আমি তো হাওয়া হয়ে গেছি। আমি আপনারে দেখলাম তো। আপনার গাড়ি আমার পাশ দিয়ে যাচ্ছিল। আমি তখন সাইকেল চালিয়ে চলে গেছি। আপনি আমারে চিনেন নাই।’ এ কথা বলে হেসে ওঠেন তিনি। একই সঙ্গে আত্মসমর্পণ করা সম্ভব নয় বলেও জানান।

পুলিশ কর্মকর্তার উদ্দেশে রায়হান আরও বলেন, ‘আপনারা চলে যান। কষ্ট করতে হবে না। আপনারা শতভাগ নিশ্চিন্তে থাকেন, আমি এই ফটিকছড়ি এলাকা থেকে বের হয়ে গেছি। ফটিকছড়ি এলাকায় আর নেই। আপনারা ট্র্যাকিং করে দেখতে পারেন।’

কথোপকথনের একপর্যায়ে পুলিশ কর্মকর্তা তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানালে রায়হান বলেন, ‘ইনশাআল্লাহ, আমি ভালো হয়ে যাব।’

নিজের চেহারা নিয়ে পুলিশ কর্মকর্তার মন্তব্যের প্রসঙ্গ টেনে রসিকতা করে রায়হান বলেন, ‘স্যার, আপনি আমাকে বাটি, কালো, খাটো বলছেন, এটা নিয়ে মনে কষ্ট পাইলাম স্যার। ঘরের বউ শুনলে কী…। আমি তো এখন সুন্দর হয়ে গেছি স্যার। ক্রিম মেখে। এখন আমি আর কালো নাই।’

কথোপকথনে ফটিকছড়িতে ব্রাশফায়ারের ঘটনা নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন রায়হান। তিনি দাবি করেন, ঘটনার দিন মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছিলেন। হঠাৎ রাস্তার মধ্যে গাছ ফেলে রাখা দেখতে পান। সেখানে কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।

আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে রায়হান বলেন, ‘আমার ইচ্ছা আছে আত্মসমর্পণ করার। মাঝখানে আত্মসমর্পণ করতে চেয়েছিলাম। মাসুদ স্যারের সঙ্গেও কথা বলেছিলাম। কিন্তু সেই কথা ফাঁস হয়ে গেছে। পরে ভাই আমার কাছ থেকে অস্ত্রশস্ত্র নিয়ে ফেলেছে। আমার সঙ্গে অনেক ঝামেলা হয়েছে।’

পলাতক জীবন কষ্টের উল্লেখ করে তিনি বলেন, আগামী ১০ বছর তাঁকে কেউ বের হতে দেবে না। বিএনপি ক্ষমতায় এলে বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ ক্ষমতায় এলে আওয়ামী লীগ মামলা দেবে বলেও মন্তব্য করেন তিনি। তবে ভবিষ্যতে আত্মসমর্পণ করবেন বলে জানান।

এদিকে কথোপকথনে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ তাঁকে বোঝানোর চেষ্টা করে বলেন, ‘এই জীবনটা কোনো জীবন না। আত্মসমর্পণ করেন, ভালো থাকতে পারবেন।’

জবাবে রায়হান বলেন, ‘না না ভাই, আমি কি এই পথের? আমি এই লাইনের না। আমি সিগারেটও খাই না।’

জানা গেছে, রায়হানের সঙ্গে পুলিশের ওই কথোপকথন রেকর্ডের সময়ও ফটিকছড়িতে তাঁকে ধরতে অভিযান চলছিল। এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে শফি মেম্বারের কার্যালয়ের সামনে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটে। এতে পথচারী, ব্যবসায়ী ও অটোরিকশাচালকসহ ছয়জন আহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা ও মুখোশ পরা চার থেকে পাঁচজন অস্ত্রধারী বাজারের মোড়ে আসে। সেখানে পৌঁছেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আহত ব্যক্তিরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশের দাবি, ওই অটোরিকশায় রায়হানও ছিলেন। গুলির ঘটনার পরপরই তাঁকে ধরতে এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। তবে রাতভর অভিযান চালিয়েও তাঁকে বা তাঁর সহযোগীদের আটক করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, চট্টগ্রামে আট খুনের ঘটনায় আলোচিত এবং বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী হিসেবে পরিচিত রায়হান আলম। ২০২৪ সালের আগস্টের পর চট্টগ্রাম নগরী ও রাউজানে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাজ্জাদ বাহিনীর ছোট সাজ্জাদ, রায়হান, ইমন, মোবারক ও মোহাম্মদসহ কয়েকজনের নাম আলোচনায় আসে।

ভিসির পদত্যাগের দাবিতে চুয়েটে ভোররাতে বিক্ষোভ, অর্ধদিবস ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে বিক্ষোভ করেন তাঁরা।

এক দিনে রেলে নিয়োগ দুর্নীতির তিন মামলার রায়

বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের করা দুটি মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও সাবেক কর্মকর্তা গোলাম কিবরিয়াকে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। একই দিনে নিয়োগসংক্রান্ত দুর্নীতির আরেক মামলায় তাঁদেরসহ ছয়জনকে খালাস দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ভোলায় স্কুল মাঠে অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার আয়োজন, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা

‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’, পুলিশ কর্মকর্তাকে ফোনে সন্ত্রাসী রায়হান

প্রকাশ: ০৪:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬