ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে ‘হুজুরের’ ফুঁ দেওয়া পানির জন্য দলে দলে ছুটছে মানুষ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

এ দিকে নিয়মিত প্রয়োজনে যাতায়াত করা যাত্রীরা স্টেশনে অতিরিক্ত ভোগান্তি পোহাচ্ছেন বলে দাবি করেছেন।

আজ শুক্রবার সকালে ফুলবাড়ী স্টেশনে সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড়। কেউ একা, কেউ পরিবারসহ আবার কেউবা নিকট আত্মীয়কে সঙ্গে নিয়ে প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় রয়েছেন। তাদের মধ্যে কেউ নিজের জন্য, কেউ নিকট আত্মীয়-স্বজনের রোগমুক্তির জন্য পানিপড়া সংগ্রহের জন্য যাচ্ছেন। অনেকেই দূর-দুরান্ত থেকে এসেছেন পরিচিতজনদের সঙ্গে। এদের মধ্যে ট্রেনের অপেক্ষায় রয়েছেন সাধারণ যাত্রীরাও।

ফুলবাড়ীর স্থানীয় ও স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা জানান, নওগাঁর আত্রাইয়ে এক হুজুরের পানিপড়া নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ ট্রেনযোগে আত্রাই যাওয়ার জন্য স্টেশনে এসেছেন। তবে হঠাৎ কোত্থেকে এই হুজুরের উদয়, তিনি আসলে কী-ই বা করেন, সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও তারা রোগমুক্তির জন্য হুজুরের কাছে পানিপড়া নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন। তাঁদের ভাষ্য, শুনেছেন ওই হুজুরের পানিপড়া খেলে সব রোগবালাই দূর হচ্ছে।

ট্রেনের অপেক্ষমাণ যাত্রী ফুলবাড়ীর জগদল গ্রামের সুবেদ রায় ও মনিকা বালা জানান, তাদের মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছেলেকে সুস্থ করার জন্য আত্রাই হুজুরের কাছে পানিপড়া নিতে যাচ্ছেন। শুনেছেন হুজুরের পানিপড়া খেলে নাকি প্রতিবন্ধীরা ভালো হয়ে যাচ্ছে। এ জন্য ছেলেকে নিয়ে সেখানে যাচ্ছেন।

আমবাড়ি এলাকার বিন্যাকুঁড়ি গ্রামের আবুল হোসেন বলেন, তিনি দীর্ঘদিন থেকে পাইলস রোগে আক্রান্ত রয়েছেন। পাইলস থেকে ক্যানসারে আক্রান্ত হয়ে গেছেন। চিকিৎসা করেও সুস্থ হচ্ছেন না। এলাকার কয়েকজনের কাছে শুনেছেন আত্রাইয়ের হুজুরের পানিপড়া খেলে সব রোগ ভালো হয়ে যাচ্ছে। তাই তিনিও আত্রাইয়ের হুজুরের কাছে পানিপড়া নিতে যাচ্ছেন।

আদিবাসী গৃহবধূ রুপালী হাঁসদা বলেন, ‘চার বছর হলো বিয়ে হয়েছে। কিন্তু আমাদের সন্তান হচ্ছে না, তাই স্বামী-স্ত্রী আত্রাইয়ের হুজুরের কাছে পানিপড়া নিতে যাচ্ছি।’ তাঁদের বিশ্বাস হুজুরের পানিপড়া খেলে সন্তান হতে পারে।

শরীরে নানাবিধ রোগে আক্রান্ত স্থানীয় গৃহবধূ মর্জিনা বেগম বলেন, ‘দিনাজপুর ও রংপুর মেডিকেলের ডাক্তারদের কাছে চিকিৎসা করায়েও ভালো হচ্ছে না। প্রতিবেশীর কাছে আত্রাইয়ের হুজুরের কথা শুনছি। তার পানি পড়া খেয়ে দেখি যদি আল্লাহ রোগমুক্তি দেয়।’

স্টেশনে অপেক্ষমাণ নূর ইসলাম নামে এক ট্রেনযাত্রী বলেন, ‘ট্রেনের জন্য স্টেশনে এসে দেখি প্ল্যাটফর্মে অনেক মানুষের ভিড়। এতে স্বাভাবিকভাবে চলাচল করতে সমস্যা হচ্ছে। বিশেষ করে ট্রেন আসার সময় ওঠানামা করতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে।’

এ বিষয়ে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, ‘স্টেশনে বিপুলসংখ্যক মানুষের সমাগমের বিষয়টি আমাদের নজরে এসেছে। কিছুদিন থেকে এমন দৃশ্য চোখে পড়ছে। এদের অধিকাংশ লোকজনই আত্রাই যাবেন, সেখানকার এক হুজুরের কাছে পানিপড়া নিতে যান বলে জানিয়েছেন কয়েকজন।’

আনন্দ চক্রবর্তী আরও বলেন, ‘ফুলবাড়ী থেকে যেসব ট্রেন ঢাকা, খুলনা এবং রাজশাহী অভিমুখে যাচ্ছে তার সবগুলোতেই আত্রাইয়ের হুজুরের কাছে যাওয়ার বিপুলসংখ্যক লোকজন যাচ্ছেন। যেসব ট্রেন আত্রাই স্টেশনে দাঁড়ায় না, সেসব যাত্রী সান্তাহার অথবা নাটোরে নেমে বাস ও সিএনজিযোগে যাচ্ছেন বলেও শুনেছি।’

বড়পুকুরিয়া খনির ভূগর্ভে চীনা শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় সিং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে খনির ১৩০৫ নম্বর ফেজের সিল ওয়ালের পাশ থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাওনা টাকা চাইতে গিয়ে মারধরে প্রাণ গেল মুদিদোকানির, আটক ১

দিনাজপুরের ফুলবাড়ীতে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে মুদি দোকানি জাকিরুল ইসলামের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী চারজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ মাহাবুর নামে একজনকে আটক করেছে।

মাদ্রাসায় মেয়েকে দেখে ফেরার পথে নছিমনের ধাক্কায় গৃহবধূ নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে গরুবোঝাই নছিমনের ধাক্কায় নাজমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে পৌর এলাকার উত্তর সুজাপুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

ঘুমন্ত কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ, ৪৯ দিন পর মৃত্যু

আত্রাইয়ে ‘হুজুরের’ ফুঁ দেওয়া পানির জন্য দলে দলে ছুটছে মানুষ

প্রকাশ: ০৭:৫২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬