ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে গ্রাম পুলিশকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ শনিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে আগুন-সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে জনজীবন ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইয়াসের খান চৌধুরী বলেন, গ্রামের প্রতিটি এলাকায় কারা আসছে-যাচ্ছে এবং কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড চলছে কি না, সে বিষয়ে গ্রাম পুলিশকে খোঁজখবর রাখতে হবে। সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে দ্রুত ইউনিয়ন পরিষদ, থানা পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। আগুন-সন্ত্রাসীরা কোনো দলের নয়, তারা দেশ ও জনগণের শত্রু। তাদের অপতৎপরতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ থাকতে হবে।

গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধি করেছে। গ্রাম পর্যায়ে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি জন্মনিবন্ধন কার্যক্রমে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন তিনি।

গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। পাশাপাশি সঠিক তথ্য প্রচারে সচেতন হতে হবে। দেশের উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় উপজেলার ১৩টি ইউনিয়নের ১২১ জন গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

গফরগাঁওয়ে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিম সরকার (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের চালকসহ আরও চারজন। আজ শুক্রবার ভোরে গফরগাঁও-ভালুকা সড়কের পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ বলেন, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। ৩ নভেম্বর ঈশা খাঁ হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে সমাধানের সুযোগ

ময়মনসিংহে বাস, এমপির বাড়ি ও চেয়ারম্যানের কক্ষে আগুন—প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ময়মনসিংহের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার জেলার ভালুকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন, ফুলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে অগ্নিসংযোগ এবং ফুলপুরে সাবেক এমপির বাড়িতে হামলা ও আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া নগরের শম্ভুগঞ্জ বাজার থেকে…

জনপ্রিয় টার্গেট

আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে গ্রাম পুলিশকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে গ্রাম পুলিশকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

প্রকাশ: ০৪:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬