হাসপাতাল পরিদর্শনে এসে তত্ত্বাবধায়ককে স্বাস্থ্যের এডিজি বললেন ‘আপনি যা করছেন, এগুলো ক্রাইম’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়ম ও ভুয়া নথি দেখে ক্ষোভ প্রকাশ করেন এডিজি। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাসকে দায়িত্বে অবহেলা ও অনিয়মের জন্য সতর্ক করে তিনি বলেন, এসব কোনোভাবেই বরদাশত করা হবে না।

নির্ধারিত তদারকির সময় ছিল বৃহস্পতিবার সকাল ৯টা। তবে বিশেষ প্রশাসনিক প্রয়োজনে ঢাকায় ফিরতে হওয়ায় কোনো পূর্বঘোষণা ছাড়াই বুধবার রাতে হাসপাতালে আসেন এডিজি। তাঁর আকস্মিক উপস্থিতির খবরে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য দেখা যায়। এ সময় দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতেও দেখা যায়।

পরিদর্শনকালে এডিজি হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ, বিভিন্ন ওয়ার্ড, ওষুধ সংরক্ষণাগার ও প্যাথলজি বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসকদের উপস্থিতি, চিকিৎসাসেবার মান এবং খাবার সরবরাহের বাস্তব চিত্র সম্পর্কে খোঁজ নেন।

তদারকির সময় রোগীদের জন্য বরাদ্দ খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগের সত্যতা পান এডিজি। বিশেষ করে মাছ ও মাংসের নির্ধারিত পরিমাণের তুলনায় কম দেওয়ার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি এবং ঠিকাদারদের অনিয়ম ঠেকাতে ব্যর্থতার জন্য আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা ওয়াহিদ তানি ও হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাসকে কঠোর নির্দেশনা দেন এডিজি। তিনি বলেন, ঠিকাদারদের এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে। তা না হলে এর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে।

এরপর প্যাথলজি বিভাগ পরিদর্শনে গিয়ে আরও ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। জেলা পর্যায়ের ১০০ বা তারও বেশি শয্যার একটি বড় সরকারি হাসপাতালে দৈনিক গড়ে মাত্র ৩০ থেকে ৩৯টি প্যাথলজিক্যাল পরীক্ষা হওয়ার তথ্য দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

নথিপত্র পর্যালোচনার সময় দায়িত্বপ্রাপ্তদের স্বাক্ষর না থাকায় সেখানে কাল্পনিক ও ভুয়া তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে কি না, সে প্রশ্ন তোলেন এডিজি। অটোমেশন প্রক্রিয়ার দোহাই দিয়ে এমন অকার্যকর ব্যবস্থা কেন চালু রাখা হয়েছে, সে বিষয়েও প্রশ্ন করেন তিনি।

প্যাথলজির রেজিস্টারে অনিয়মের অভিযোগ তুলে হাসপাতাল তত্ত্বাবধায়কের উদ্দেশে এডিজি বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে খাতায় ভুয়া তথ্য লেখা অপরাধের শামিল। আপনি যা করছেন, এগুলো ক্রাইম—আর এর পূর্ণ দায় আপনার।’

দেশের হাসপাতালগুলোতে রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহির আওতায় আনতে নিয়মিত এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান এডিজি।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিত সরকার (২২) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জিত সরকার কলেজের…

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ বনদস্যু কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মোংলায় কোস্ট গার্ড বেজে আনুষ্ঠানিকভাবে তাঁরা আত্মসমর্পণ করেন। এ সময় ১৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ওয়াকিটকি জমা দেন তাঁরা…

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৯১ শিক্ষার্থীর কাছ থেকে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের জন্য নেওয়া ২ লাখ ৯৬ হাজার টাকা কলেজের হিসাবে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে মাস্টার রোলে কর্মরত সহায়ক কর্মচারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

জনপ্রিয় টার্গেট

তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত হাজির হাট এলাকা রক্ষার দাবি, পরিদর্শনে জেলা প্রশাসক

হাসপাতাল পরিদর্শনে এসে তত্ত্বাবধায়ককে স্বাস্থ্যের এডিজি বললেন ‘আপনি যা করছেন, এগুলো ক্রাইম’

প্রকাশ: ০২:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬