আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তাঁদের ছয় মাস বয়সী শিশুসন্তানকে গুরুতর আহত করেন সালাহউদ্দিন। এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান তিনি। এতে ঘটনাস্থলেই মনি বেগমের মৃত্যু হয়।
রায় ঘোষণার পর মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, এ রায়ের মাধ্যমে বাদীপক্ষ সুবিচার পেয়েছে।

দৈনিক টার্গেট 
















