লালমনিরহাটে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদার যাবজ্জীবন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ সোমবার দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা জজ নিত্যানন্দ সরকার এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মোক্তার উদ্দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাসিন্দা।

‎আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক নাতনিকে ডেকে নেন মোক্তার উদ্দিন। এ সময় ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে না বলতে প্রাণনাশের হুমকি দেন। এরপর থেকে বিভিন্ন সময় ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন মোক্তার উদ্দিন। একপর্যায়ে ভুক্তভোগী স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়। পরে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষার পর অন্তঃসত্ত্বার বিষয়টি প্রমাণিত হয়। এরপর ওই স্কুলছাত্রী ঘটনা পরিবারকে জানালে গত ওই বছরের ২৬ মে মোক্তার উদ্দিনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। মামলাটি দীর্ঘ শুনানি শেষে আজ আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত।

‎রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, ‘দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।’

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরের মুক্তবাজার ও সদর উপজেলার ফকিরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

উপজেলার বাফার গুদামে চাঁদাবাজির অভিযোগে গত ২৫ এপ্রিল বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ কয়েকজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা হয়। পরে ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সাজ্জাদ………

ঢাকার সাভার থানার আমিনবাজারের বরদেশী এলাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে দিয়েছেন আদালত।

জনপ্রিয় টার্গেট

আরও চার সংসদীয় কমিটি গঠন, এবারও সভাপতি নেই বিরোধী দল থেকে

লালমনিরহাটে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদার যাবজ্জীবন

প্রকাশ: ০৮:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬