বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকায় তাঁর নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্ধুকছড়ি জোনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ সাগর দেবনাথকে রামগড় থানায় হস্তান্তর করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম বিধি অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক টার্গেট 






















