আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, ওই যুবক সকালে দেয়াল টপকে কার্যালয়ের ভিতরে ঢুকেছিলেন। তখন আনসার সদস্যরা তাঁকে আটক করে বেঁধে মারধর করেন। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সঙ্গে কোনো আনসার সদস্য আসেননি।
যুবককের সঙ্গে হাসপাতালে আসা সৈকত আলী নামে এক ব্যক্তি নিজেকে আনসারের সাবেক প্লাটুন কমান্ডার (পিসি) পরিচয় দিয়ে বলেন, আমি বিটিসিএল অফিসে গত এক মাস আগে অন্য একটি কাজে এসেছি। আজ সকালে চুরির উদ্দেশে ওই যুবক ও তাঁর সঙ্গে আরও ২-৩ জন দেয়াল টপকে কার্যালয়ের ভেতরে ঢুকে যান। বিষয়টি টের পেয়ে তখন দায়িত্বরত আনসার সদস্যরা তাঁদের ধাওয়া দেন। এ সময় ওই যুবক লাঠি দিয়ে এক আনসার সদস্যকে আঘাত করেন। পরে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁকে আটক করা হয়।
সৈকত আলী আরও বলেন, আটকের পর ওই যুবককে ক্যাম্পে নিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে আমাকে দিয়ে তাঁকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। মারধরে আমি জড়িত নই। তবে ওই অফিসে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যুবকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অবগত করা হয়েছে।
২০২২ সালের ২১ মে মোবাইলে কল দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে ২৩ মে রাত ২টার দিকে হৃদয় মিয়া আকুয়া জুবলী কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় ঢুকে সাথী আক্তারের ওপর হামলা চালায়। এ সময় ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সাথী আক্তারকে গুরুতর আহতাবস্থায় ফেলে চলে যায় হৃদয়।
চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী করিম হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। তিনি বলেন, নিহত করিমের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ ও দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর ও বৈলর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
দৈনিক টার্গেট 

















