মশার কয়েলের আগুনে পুড়ে মরল দুই গরু, দগ্ধ আরও তিনটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ সোমবার ভোররাতে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের কৃষক মো. আঙ্গুর মিয়ার (৩৫) বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালানো হয়েছিল। একপর্যায়ে কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। গরুগুলোর ডাকাডাকির শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে গেলে আঙ্গুর মিয়া চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। পরে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোয়ালঘরে থাকা গরুগুলো বের করে আনা সম্ভব হয়নি। এতে দুটি গরু পুড়ে মারা যায় এবং তিনটি গরু আহত হয়।

প্রতিবেশী সাজু মিয়া বলেন, ‘চিৎকার শুনে এসে দেখি গোয়ালঘরে আগুন জ্বলছে। সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি। এরই মধ্যে দুটি গরু পুড়ে যায়। এ সময় আরও তিনটি গরু আহত হয়েছে।’

ক্ষতিগ্রস্ত কৃষক আঙ্গুর মিয়া বলেন, ‘গরুগুলোর ডাকাডাকির শুনে উঠে দেখি গোয়ালঘরে আগুন জ্বলছে। প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হলেও দুটি গরু বাঁচাতে পারিনি। গরুগুলোই ছিল আমার সংসারের প্রধান সম্বল। এখন আমি পুরোপুরি নিঃস্ব।’

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি জানার পরপরই উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।

পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রায় দুই ঘণ্টা ব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে…

রাজধানীর উত্তরা থেকে জামালপুর-২ (ইসলামপুর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি অপহরণ মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।

জনপ্রিয় টার্গেট

অটোরিকশা গ্যারেজে তল্লাশি, অবৈধ বিদ্যুৎ সংযোগে মাসে আয় ২০ হাজার টাকা

মশার কয়েলের আগুনে পুড়ে মরল দুই গরু, দগ্ধ আরও তিনটি

প্রকাশ: ১১:১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬