ভোলায় যুবককে তুলে নিয়ে দুই চোখ উপড়ে ফেলল প্রতিপক্ষ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার এ ঘটনায় মামলা হলে ইমাম হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় তাঁকে।

রাজিবের ভাই মো. রিয়াজ জানান, গতকাল রাত ১১টার দিকে বাড়ির সামনে বসে ছিলেন রাজিব। এ সময় একটি মাইক্রোবাসে কয়েকজন এসে তাঁকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করেন। পরে চোখ দুটি উপড়ে ফেলে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কাছে ডোবার পাশে হাত-পা বাঁধা অবস্থায় রেখে যান।

এ সময় রাজিবের চিৎকার শুনে আশপাশের লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে পরিবারকে খবর দেন।

পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠান। অবস্থা আরও আশঙ্কাজনক দেখে আজ সকালে তাঁকে ঢাকায় নেওয়া হয়।

রিয়াজ আরও জানান, রাজিবের শরীরে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। দুষ্কৃতকারীদের কয়েকজন তাঁদের এলাকার। তাদের মধ্যে রাজিব কয়েকজনকে চিনতে পেরেছেন এবং তাদের নাম বলেছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, মধ্যরাতে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে। এ ঘটনায় আজ দুপুরে রাজিবের স্ত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে মামলা করেন। পরে ইমাম হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগে হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রামে পুরোনো ও থানাভিত্তিক তালিকা ধরে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার পর্যন্ত জেলায় ১ হাজার ৭০ জনকে আটক করা হয়েছে। নগরে খুলশী ও বাকলিয়ায় সাম্প্রতিক সহিংসতার পর অভিযান জোরদার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

সিরাজগঞ্জে নৌকাবাইচ প্রতিযোগীদের মধ্যে সংঘর্ষ, আহত ২২

ভোলায় যুবককে তুলে নিয়ে দুই চোখ উপড়ে ফেলল প্রতিপক্ষ

প্রকাশ: ১২:১৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬