নিহত ত্বহা ভূজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কোরবান আলী ট্রাক্টর নিয়ে ফটিকছড়ি বিলের স্লুইসগেটসংলগ্ন এলাকায় জমি চাষ করছিলেন। ত্বহা বাবার সঙ্গে ট্রাক্টরে বসে ছিল। বাবার অগোচরে ত্বহা পড়ে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য এস এম মুসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাবার সঙ্গে শিশুটি জমি চাষ দেখতে গিয়েছিল। হঠাৎ পড়ে গিয়ে ট্রাক্টরের চাপায় শিশুটির মৃত্যু হয়।’
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার পর শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম নগরীতে পানি সরবরাহ বিশেষ করে নিম্ন আয়ের জনগোষ্ঠী, পানি সংকটাপন্ন এলাকা এবং নিরাপদ খাবার পানির সীমিত সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর জন্য ১০০টি পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
ফরিদপুরে সাবেক স্ত্রী সোনিয়া খাতুনকে অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার ঘটনায় জুয়েল রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ ক্ষতিগ্রস্ত নারীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের ভৈরবে ঝালমুড়ি বিক্রির জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আদর্শপাড়া ও পাশের বাঁশগাড়ি গ্রামের যুবকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
দৈনিক টার্গেট 



















