০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের রাজনীতিতে একমাত্র শেখের মেয়ে হাসিনাই পালিয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

মন্ত্রী বলেন, এখন আবার শুনছি, তিনি ডিসেম্বরে আসবেন, তাঁর নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছে। ওইসব নেতা-কর্মীদের বলব, আপনারা দিবাস্বপ্ন দেখবেন না। আপনাদের বিপদে ফেলতে হাসিনা মাঝেমধ্যে এ ধরনের কথা বলে থাকেন, এটা তাঁর চরিত্র। এ জীবনে হাসিনা কোনো দিন ফিরবে না।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘আমরা তো চাই হাসিনা ফিরে আসুক। সে-তো এখন ফাঁসির আসামি। হাসিনা ফিরে এসে আদালতে যাক, কারাগারে যাক, ফাঁসির দড়ি ঝুলবে তার গলায়, অসংখ্য গণহত্যা করেছে সে। কিন্তু ফিরবে না, উসকানি দিয়ে দেশটাকে অস্থিতিশীল করবে, আর আওয়ামী লীগের যাঁরা নেতা-কর্মী তাঁদেরকে নাশকতার কাজে লাগাবে। কিন্তু পরিষ্কার করে বলছি, বাংলাদেশে নাশকতার আর জায়গা নেই।’

আওয়ামী লীগের সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, ‘দেশের পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য পতিত ফ্যাসিস্টরা কোটি কোটি টাকা ব্যয় করে তাদের বাহিনীকে মাঠে নামিয়েছিল। তারা আদৌ গার্মেন্টস শ্রমিক না। হ্যাঁ, কিছু গার্মেন্টস শ্রমিক বিভ্রান্ত হয়েছিল, তারা দুদিনের মাথায় গার্মেন্টসে ফেরত গেছে। আমরা জেনেছি সখীপুরেরও পতিত ফ্যাসিস্টের ১০০ থেকে ২০০ নেতা তারা পাঠিয়েছিল ভাঙচুরের জন্য, তাদের তালিকা হচ্ছে। এটি জনগণের বাংলাদেশ, এখানে নাশকতার কোনো সুযোগ নাই।’

বিরোধী দলের সমালোচনা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী দেশটাকে নতুন করে গড়ে তোলার জন্য যখন বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন, ঠিক তখন আমাদের বিরোধী দল নানা রকমের বিষোদ্‌গারে ব্যস্ত হয়ে পড়েছে। তাঁরা এখনই ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন। তাঁরা দুদিন পর পর লংমার্চ করেন। আমরা যখন দেখি দেশে তেলের অভাব, তখন আমাদের বিরোধী দল হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছে—এটা কি তাঁদের দেশপ্রেম? তাঁরা নানা ধরনের হুমকি-ধমকি ও আলটিমেটাম দিচ্ছে এটা কি তাদের দেশপ্রেম?’

এ সময় বিরোধী দলের নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে ভোট দিয়েছে পাঁচ বছরের জন্য, পাঁচটা বছর অপেক্ষা করুন। পাঁচ বছর পর আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। বাংলাদেশে আর কখনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, দিনের ভোট রাতে হবে না। জনগণ ভোট দিবে, অতএব আপনারা পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করুন। আর যদি অস্থির হন, অযথা হুমকি-ধমকি দেন, জনগণের উন্নয়ন ব্যাহত হলে জনগণই আপনাদের মোকাবিলা করবে।

আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সাবেক সভাপতি খোরশেদ আলম, সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ, আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম সবুর রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহম্মদ কবির হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আল আজাদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, একটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১ জন

টাঙ্গাইলে এইচএসসি ও সমমান পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। এর মধ্যে ভূঞাপুরের অলোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সাতজন শিক্ষকের এ প্রতিষ্ঠানের সেই শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। গতকাল শনিবার রাতে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিস এ তথ্য নি

হত্যার পর এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়, সেই শিক্ষার্থী পেল জিপিএ-৫

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনে আনন্দের বদলে কান্নায় ভারী হয়ে উঠেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের দাদির আটা গ্রামের খাদেমুল ইসলামের পরিবার। মেধাবী সন্তান রাকিবুল ইসলাম পেয়েছেন জিপিএ-৫। কিন্তু এই সাফল্যের আনন্দ ভাগাভাগি করতে আর কোনো দিন বাড়ি ফিরবে না সে…

টাঙ্গাইলে নদী থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামের এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

জনপ্রিয় টার্গেট

মুলাদীতে অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

বাংলাদেশের রাজনীতিতে একমাত্র শেখের মেয়ে হাসিনাই পালিয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রকাশ: ০৩:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬