বরিশাল পুলিশের প্রতিবেদন: ঘর ছাড়ছে কিশোর-কিশোরী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

• এই বিভাগে সবচেয়ে বেশি নিখোঁজ পটুয়াখালী ও ভোলায়।

বরিশাল পুলিশের প্রতিবেদন: ঘর ছাড়ছে কিশোর-কিশোরী

প্রতীকী ছবি

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ছয় মাসে ১ হাজার ৬৮৯ শিশু কিংবা কিশোর-কিশোরী নিখোঁজ হয়। সবচেয়ে বেশি নিখোঁজের ঘটনা ঘটেছে উপকূলীয় এলাকা পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায়। বরিশাল রেঞ্জ পুলিশের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, যারা নিখোঁজ হয়েছে, তার অর্ধেকের বেশি কিশোর-কিশোরী ঘর ছেড়েছে প্রেমের টানে। এ ছাড়া পরিবারের সঙ্গে মতবিরোধ, অভাব-অনটন থেকে ঘর ছেড়েছে কেউ কেউ।

বরিশালের আগৈলঝাড়ায় চলতি বছরের মার্চে দুই কিশোর-কিশোরী নিখোঁজ হয়। ‘প্রেমের টানে’ পালিয়ে যায় তারা। নিখোঁজ কিশোর-কিশোরীর পরিবারের তথ্যমতে, গত ২৫ মার্চ বিকেলে তাদের খোঁজাখুঁজির পর না পেয়ে কিশোরীর পরিবারের পক্ষ থেকে আগৈলঝাড়া থানায় একটি অভিযোগ করা হয়। আগৈলঝাড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনার এক সপ্তাহ পর কিশোরীক খুঁজে পাওয়া যায়।

অপর দিকে পরিবারের অমতে প্রেমের টানে বাড়ি ছেড়ে ঘর বেঁধেছিল গৌরনদী উপজেলার এক কিশোরী। তবে স্বামীর বাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করে সে। গত ২২ আগস্ট দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরিশালের বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ হয় দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রী। পুলিশের তথ্যমতে, গত ২৯ সেপ্টেম্বর ওই তিন কিশোরী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। স্বজনেরা এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন। ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুরের একটি ম্যাচ ফ্যাক্টরি থেকে ১ অক্টোবর তাদের উদ্ধার করে পুলিশ। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, অভাবের কারণে তারা ঘর ছেড়েছিল।

এদিকে গৌরনদীতে ১৪ বছরের এক কিশোর ১ অক্টোবর নিখোঁজ হয়। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, ওই কিশোরকে বরিশাল নগরের একটি রেস্টুরেন্ট থেকে কাজ করা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আগৈলঝাড়া, বাকেরগঞ্জ এবং গৌরনদীর শিশু-কিশোরদের মতো এ ধরনের নিখোঁজের ঘটনা বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলায় অহরহ ঘটছে। যা নিয়ে উদ্বিগ্ন পরিবার, এমনকি প্রশাসনও। বরিশাল রেঞ্জ পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিভাগের ছয় জেলায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত নিখোঁজের সংখ্যা ১ হাজার ৬৮৯ জন। পুলিশ বিভাগ এই নিখোঁজের ২১টি কারণ দেখিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৭৮ জন ঘর ছেড়েছে প্রেমের টানে। এ ছাড়া অন্যান্য কারণও রয়েছে। এর মধ্যে ১৬৭ জন পরিবারের সঙ্গে মনোমালিন্য, ৭৫ জন মাদ্রাসার কঠোর নিয়মনীতি, ১৩২ জন মা-বাবার সঙ্গে অভিমান, ১৯ জন সোশ্যাল মিডিয়ায় অ্যাপসে আসক্ত এবং ১৭ জন পরকীয়ার ঘটনায় নিখোঁজ হয়।

জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাদিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী হিংস্র প্রবণতা বেড়েছে। তরুণ ও যুবক বয়সের ছেলেমেয়েদের ধারণা, তাঁরা সবকিছু পারেন, এ জন্য মব কালচার সৃস্টি হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারিবারিক সম্পর্ক জোরদার করতে হবে।’ এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নও দরকার বলে মনে করেন ড. সাদিকুর।

এ ব্যাপারে বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, এ ধরনের নিখোঁজের ঘটনা সম্প্রতি সংসদে আলোচনা হয়েছে। পুলিশ বিভাগও দুশ্চিন্তায় যে এত অল্প বয়সে ছেলেমেয়েরা নিখোঁজ হচ্ছে কেন? কেননা তাদের মানব পাচার কিংবা অন্য কোনো খারাপ পেশায় জড়ানো হতে পারে।

বরিশালে কোস্ট গার্ডের জাহাজের ধাক্কায় গমবোঝাই কার্গোয় ফাটল

বরিশাল নগর-সংলগ্ন কীর্তনখোলা নদীতে কোস্ট গার্ডের একটি জাহাজের ধাক্কায় ৩০০ টন গমবোঝাই খাদ্যগুদামের একটি কার্গোর তলা ফেটে গেছে। এ সময় পাঁচটি স্পিডবোট ডুবে যায়।

বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বরিশালের হিজলা উপজেলার প্রত্যন্ত মেঘনা নদীতে গুলিতে আক্তার হোসেন (৪০) নামে এক জেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের ওরাকুল নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মেঘনায় মাছ ধরতে থাকা জেলেদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়।

বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা

একপর্যায়ে সভাকক্ষে ১৫ থেকে ২০ জন বহিরাগত প্রবেশ করে হৈচৈ শুরু করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতারা আলাদা অবস্থান নেন। এ সময় ছাত্রাবাসের এক কর্মীর কাছ থেকে চাবি ছিনিয়ে নেওয়া…

জনপ্রিয় টার্গেট

বরিশাল পুলিশের প্রতিবেদন: ঘর ছাড়ছে কিশোর-কিশোরী

প্রকাশ: ০৪:৪২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬