ফেনী জেনারেল হাসপাতালের সাবস্টেশনে চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন নতুন ভবন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা হাসপাতালের পেছনের দেয়াল টপকে সাবস্টেশনের ভেন্টিলেশন ফ্যান খুলে ভেতরে প্রবেশ করে। পরে তারা ট্রান্সফরমার ও জেনারেটরের বিভিন্ন যন্ত্রাংশ এবং তামার তার খুলে নিয়ে যায়।

আজ মঙ্গলবার সকালে চুরির বিষয়টি জানাজানি হলে মেরামতের উদ্যোগ নেওয়া হয়। এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

হাসপাতালে বিদ্যুৎ না থাকায় ওয়ার্ডের আলো, ফ্যান ও শীতাতপনিয়ন্ত্রণব্যবস্থা অচল হয়ে পড়ে। এতে গুরুতর অসুস্থ রোগীদের পর্যবেক্ষণ, চিকিৎসা সরঞ্জাম পরিচালনা, পরীক্ষা-নিরীক্ষা ও জরুরি সেবা ব্যাহত হয়।

আলট্রাসনোগ্রাফি কক্ষে পরীক্ষা করাতে আসা নাসরিন সুলতানা বলেন, ‘সকাল ১১টা পর্যন্ত ল্যাবে বিদ্যুৎ ছিল না। একদিকে গরম, অন্যদিকে পরীক্ষা করাতে দেরি হয়েছে। অনেক কষ্টের মধ্যে দিন কাটছে।’

মেডিসিন ওয়ার্ডে ভর্তি রোগী মাইশা আক্তার বলেন, ‘রাত ৩টা থেকে বিদ্যুৎ ছিল না। রোগীদের অনেক কষ্ট হয়েছে। পুরো হাসপাতাল যেন ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছিল। অন্ধকারে ভয়ের মধ্যে ছিলাম, কখন কী হয়!’

সাবস্টেশনটির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, ‘চোরেরা ট্রান্সফরমার ও বড় জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং সব তামার তার খুলে নিয়ে গেছে।’ হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে সকালে মেরামতের কাজ শুরু করা হয় বলে জানান তিনি।

হাবিবুর রহমান বলেন, দুটি বিদ্যুৎ লাইনের মধ্যে একটি বেলা ১১টার দিকে এবং অন্যটি বিকেল ৫টার দিকে চালু করা হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার নুরুননবী বলেন, ‘পুরো হাসপাতালে রাতে একজন নাইটগার্ড পাহারায় থাকেন। সাবস্টেশনটি হাসপাতালের পেছনের দিকে হওয়ায় চুরির ঘটনা কারও দৃষ্টিগোচর হয়নি। বিকেলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রৌকন উদ দৌলা বলেন, ‘হাসপাতালের পেছনের দেয়াল টপকে চোরেরা সাবস্টেশনে প্রবেশ করে। রাতে বিদ্যুৎ চলে গেলেও বিষয়টি সকালে আমাদের নজরে আসে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় রোগীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।’

রৌকন উদ দৌলা বলেন, এর আগেও সাবস্টেশনটিতে চুরির ঘটনা ঘটেছে। রাতে একজন নিরাপত্তাপ্রহরী দায়িত্বে থাকলেও তাঁকে ফাঁকি দিয়ে আবারও চুরি হয়েছে। ঘটনার পর সাবস্টেশন এলাকায় তিনজন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মোবারক হোসেন দুলাল বলেন, চোরেরা সব তামার তার নিয়ে গেছে। এর আগেও হাসপাতালের ভবন থেকে থাইগ্লাস, বাথরুমের কলসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটেছে।

ফেনী গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আনিসুল হক বলেন, সাবস্টেশনটি গণপূর্ত বিভাগের অধীন হলেও এটি ব্যবহার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর নিরাপত্তার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল নিশাত তাবাসসুম বলেন, চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব বলে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন…

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফেনীতে মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৩৭ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন বিকন মডেল কলেজ সড়কের সামনে এ…

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পগুলো থেকে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

জনপ্রিয় টার্গেট

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—মানে কী জানেন

ফেনী জেনারেল হাসপাতালের সাবস্টেশনে চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন নতুন ভবন

প্রকাশ: ১২:০০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬