পোশাকশ্রমিকদের আন্দোলন: তিন মামলায় গ্রেপ্তার ২৬ জন কারাগারে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

পুলিশের ওপর হামলা, কর্তব্যকাজে বাধা, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও সরকারি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে করা তিন মামলায় ২৬ জনকে বিকেলে আদালতে হাজির করে মিরপুর ও পল্লবী থানা-পুলিশ। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—মো. ওলিউল্লাহ অনিক (২০), মো. কামাল গাজী (৩২), আলিফ হোসেন ইমন (২৬), রমজান সরকার (১৯), মো. মহিম মোল্লা (১৯), জুবায়ের ইসলাম ওরফে জিসান (২২), মো. আরিফ আকন্দ (২৯), মোয়াজ্জেম শাহরিয়ার নিয়াজ (২৬), মো. আরিফ (১৯), মো. নাহিদ হাসান (১৮), মাহবুবুর রহমান জুয়েল (৩৮), শামীম (২৩), মো. সুমন গাজী (২৮), মো. ইউসুফ আলী (২২), রাজীব চন্দ্র দাশ (২৮), মো. জামাল সরকার (৩৩), মো. তারেক হোসেন (২৪), মো. ইমরান হোসেন (৩০), মো. আবুল কাসেম (২২), মো. মহীন উদ্দিন (২৩), কাওসার আহমেদ (২২), মো. রফিক গাজী (২১), মো. ইসমাইল (২০), মো. সাইফুল ইসলাম (২৬), মো. সজীব শেখ (২০) এবং মো. মোর্শেদ আলম (২৫)।

আদালতের প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম ও এসআই আবু বক্কর এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ কর্মকর্তারা জানান, পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় ১৩ জন, বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় পল্লবী থানায় করা আরেকটি মামলায় সাতজন এবং মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রোববার মিরপুর এলাকায় পোশাকশ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করেন। আন্দোলন মিরপুর ও পল্লবী এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের ওপর হামলা, কর্তব্যকাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচটি মামলা করে। সংঘর্ষের সময় ও পরে ২৬ জনকে আটক করা হয়। পরে তাঁদের তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।

তিন মামলার পুলিশ প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলার ঘটনায় সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হতে পারেন এবং তদন্তে বিঘ্ন ঘটতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদন করেন তদন্ত কর্মকর্তারা।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান

প্রয়োজনীয় যাতায়াতব্যবস্থা ও ভোটকেন্দ্রের প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের বড় একটি অংশ ভোট দিতে পারেন না। তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতে ভোটকেন্দ্রের নিচতলায় ভোট দেওয়ার ব্যবস্থা, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহজে প্রবেশ ও চলাচলের উপযোগী পরিবেশ তৈরির দাবি জানানো হয়েছে।

‘মুক্তিযুদ্ধের পর রক্ষীবাহিনীকে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল’

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, ১৯৭২ সালের পর আওয়ামী লীগ রক্ষীবাহিনীকে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নিপীড়ন এবং নিজেদের অন্যান্য রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল। সোমবার (২ নভেম্বর) জুলাই জাদুঘরে আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার…

জনতা ব্যাংকের ১১২১ কোটি টাকা আত্মসাৎ, সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে তিন মামলা

জনতা ব্যাংক থেকে ঋণ ও রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুবিধা নিয়ে ভুয়া আমদানি-রপ্তানির মাধ্যমে ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন মামল

জনপ্রিয় টার্গেট

তাহসিফের লাশ উদ্ধার: দীপ-দিশার বক্তব্য মেলাচ্ছে পুলিশ

পোশাকশ্রমিকদের আন্দোলন: তিন মামলায় গ্রেপ্তার ২৬ জন কারাগারে

প্রকাশ: ১২:০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬