আহতদের মধ্যে হবিবর রহমান (৫৫) গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাজারামপুর মৌজায় খালাশপীর দারুল হুদা ফাজিল মাদ্রাসার ওয়াক্ফকৃত ও ভোগদখলীয় প্রায় চার একর ১০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। চলতি আমন মৌসুমে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই জমিতে ধান চাষ করে পরিচর্যা করে আসছিল।
অভিযোগে বলা হয়েছে, গতকাল শনিবার বেলা দুইটার দিকে মদনখালী ইউনিয়নের ঠাকুরদাস লক্ষ্মীপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. আনিছুর রহমানের নেতৃত্বে ভাড়াটিয়া লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাদ্রাসার ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে। পরে দখলের উদ্দেশে ওই জমিতে সার দেয়। এ সময় মাদ্রাসার কেয়ারটেকাররা তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে মাদ্রাসার কেয়ারটেকার ময়নুল ইসলাম (২৮), মাজেদুল ইসলাম (৫০), মতিয়ার রহমান (৬৫), হবিবর রহমান (৫৫) ও শাহিন মিয়া (৩০) আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত হবিবর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাক্স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় একটি উপকমিটিতে পাঠানো হয়েছে।
হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন। আজ রোববার বেলা ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে এক নারী ও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামসংলগ্ন হাওর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দৈনিক টার্গেট 




















