আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্ত্রীর সঙ্গে কামালের ঝগড়া হয়। পরে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বিষয়টি মীমাংসা করে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে কামালের স্ত্রী সুমি বেগম ও তাঁর মেয়ের কান্নাকাটি শুনে আশপাশের লোকজন বাড়িতে ছুটে যান। এ সময় সুমি বেগম কামালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তাঁকে নিচে নামান। পরে অচেতন অবস্থায় কামালকে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দুপুর আনুমানিক পৌনে দুইটার দিকে কামালকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
কামালের শ্যালক জুয়েল হাওলাদার বলেন, তাঁর বোন সুমি বেগম কামালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাঁকে নিচে নামান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুস সামাদ নামের ছয় বছর বয়সী এক শিশু মারা গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ড আলীগঞ্জ এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া-সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইউসুফ আলী খান (৬০) নামে সাবেক এক সেনাসদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক দর্জির বিরুদ্ধে। এ ঘটনায় ইউসুফ পাবনা থানায় সেলিম হোসেন ওরফে দর্জি সেলিমের (৫৫) বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
দৈনিক টার্গেট 




















