আজ রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মামুন এ কথা বলেন।
বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার সভাপতিত্ব করেন।
সভায় জেলা ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার বলেন, তরুণ সমাজ মাদকের ছোবলে ধ্বংসের মুখে পতিত হচ্ছে, যা সমাজের জন্য অপূরণীয় ক্ষতি ও বড় ধরনের বিপর্যয়ের কারণ। এই সামাজিক ব্যাধি কেবল ব্যক্তিজীবনকেই ধ্বংস করে না, বরং অপরাধপ্রবণতা বাড়িয়ে দিয়ে সমাজের সামগ্রিক শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করে। তিনি মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর থাকার আহ্বান জানান।
সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাসাবাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসার সঞ্চালনায় সভায় পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মো. সাইয়েদুর রহমান, উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার উপস্থিত ছিলেন।
২০২৩ সালে কুকি-চিন ন্যাশনাল আর্মি সেনা ক্যাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং রাতভর বন্দুকযুদ্ধের পর সেনাবাহিনীর চিরুনি অভিযানে টিকতে না পেরে রুমা ও থানচি উপজেলার সীমান্ত ব্যবহার করে তাঁরা ভারতের মিজোরামে গিয়েছিলেন। ২০২৬ সালে বম সোশ্যাল কাউন্সিলের নেতৃবৃন্দ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে
নেত্রকোনার মোহনগঞ্জে এক নারীকে (৪০) শ্লীলতাহানির পর ইটের আঘাতে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে পিটিয়ে গুরুতর আহত করা হয় ওই নারীকে। এ ঘটনায় গতকাল শনিবার ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে আজ রোববার বিকেল পর্যন্ত ঘটনাস্থলে যায়নি পুলিশ।
রংপুরের কাউনিয়ায় বেইলি ব্রিজের নিচে পানিতে অচেতন অবস্থায় উদ্ধার যুবক মতিউর রহমান (২৬) মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে উদ্ধারের পর প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাত …
দৈনিক টার্গেট 



















