আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে সবুজবাগ থেকে ৯৯৯-এ কল করেন রেহেনা আক্তার। ফোনে তিনি জানান, গতকাল বুধবার রাতে তিনি তাঁর স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, রেহানার কলটি রিসিভ করেন কল টেকার কনস্টেবল আরিফ হোসেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় ও তদারকি করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন। খবর পেয়ে সবুজবাগ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে।
পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, পারিবারিক কলহ এবং স্বামী অন্য নারীদের সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকায় ক্ষিপ্ত হয়ে রেহেনা আক্তার ঘটনাটি ঘটিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাথি মারার ঘটনায় গর্ভপাত হলেও মেডিকেল রিপোর্টে তা গোপন করে শুধু ‘পায়ে ঘষা’ লাগার কথা উল্লেখ করার অভিযোগ উঠেছে। এমনকি ওই রিপোর্টে তিন চিকিৎসকের স্বাক্ষর জাল করা হয়েছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। এ ঘটনায় নেত্রকোনার সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেওয়া…
শাড়িকাণ্ডের আরেক মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে অব্যাহতি দিতে পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।
নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ওয়াদুদ মিয়া ওরফে বাবু নামের এক যুবককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে তাঁকে জমির ভুয়া নামজারি (খারিজ) কপি ও ডিসিআর রসিদ তৈরির অভিযোগে আটক করেছিল পুলিশ।
দৈনিক টার্গেট 




















