ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে কৃষকের দেড় শতাধিক কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ শনিবার সরেজমিনে দেখা যায়, পুকুরপাড়জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কাটা ও ভাঙা কলাগাছ। কোনো গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে, আবার কোনোটি ভেঙে দেওয়া হয়েছে। একসময় যে জমিতে সবুজের সমারোহ ছিল, সেখানে এখন পড়ে আছে ক্ষতিগ্রস্ত কলাগাছের স্তূপ।

ক্ষতিগ্রস্ত কৃষক সজিব আলী বোয়ালিয়াপাড়া গ্রামের বাদশা আলীর ছেলে। দীর্ঘদিন ধরে নিজের পুকুরপাড়ে কলার আবাদ করে আসছিলেন তিনি। অনেক টাকা বিনিয়োগ ও শ্রম দিয়ে গাছগুলোর পরিচর্যা করেছেন। গাছগুলোও ফলন দেওয়ার উপযোগী হয়ে উঠেছিল। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে তাঁর সব স্বপ্ন ও পরিশ্রম ভেস্তে গেছে।

ক্ষতির বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে সজিব আলী বলেন, ‘অনেক কষ্ট করে পুকুরপাড়ে কলাগাছের আবাদ করেছি। এগুলোর পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে। একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলায় আমি প্রায় নিঃস্ব হয়ে পড়েছি। আমার সঙ্গে পূর্বশত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

সজিব জানান, দুর্বৃত্তদের এ কর্মকাণ্ডে তাঁর আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ওঠা তাঁর পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে রাতের আঁধারে কলাগাছগুলো কেটে ও ভেঙে ফেলা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নাটোরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

রাতে দুর্বৃত্তরা পেপসির বোতলসদৃশ কাচের বোতল ও প্লাস্টিকের বোতলে দাহ্য পদার্থ ভরে আগুন ধরিয়ে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে নিক্ষেপ করে। এ সময় দায়িত্বে থাকা নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগানে ১৭টি গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ

নাটোর শহরতলির দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ১৭টি ফাঁকা গুলি ছুড়েছে একদল দুর্বৃত্ত। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। ঘটনার পর তিনটি মাইক্রোবাসে করে যুবকেরা বনপাড়ার দিকে চলে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কসংলগ্ন দত্তপাড়া বাজারে এ

পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ, ট্রাকচাপায় নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে দাঁড়িয়ে ছিলেন আব্দুর রশিদ। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জনপ্রিয় টার্গেট

পাঁচ বছর পর পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক, বিদায়ে আবেগাপ্লুত আশ্রয়দাতা

নাটোরে কৃষকের দেড় শতাধিক কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

প্রকাশ: ০৩:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬