নরসিংদীতে বিষপানে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে ছেলে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬৭ বার পঠিত হয়েছে

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানান, বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টার দিকে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ঊর্মি (২২) ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে মিম। চিকিৎসাধীন শিশুটির নাম আবির হোসেন (আড়াই বছর)। ঊর্মির স্বামী মিলন মিয়া পেশায় গাড়িচালক। তাঁরা মাধবদী থানার বসুন্ধরা এলাকার কান্দাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে ঊর্মি ও তাঁর স্বামী মিলনের মধ্যে ঝগড়া ও মনোমালিন্য হয়। একপর্যায়ে মিলন ঊর্মিকে জুতা দিয়ে মারধর করেন। এরপর ঊর্মি দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসা থেকে বের হয়ে যান।

পরে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় গিয়ে ঊর্মি হারপিকজাতীয় বিষাক্ত তরল পান করেন এবং দুই সন্তানকেও তা পান করান বলে জানিয়েছে পুলিশ।

তিনজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ঊর্মিকে মৃত ঘোষণা করেন। দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে মিম ও আবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আবিরকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন।

মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় ঊর্মির স্বামী মিলন মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাঁকে নরসিংদীর আদালতে পাঠানো হয়েছে।

নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা আব্দুল বাছেদ মিয়া (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী সখিনা বেগম ও অপর ছেলে নুরুন্নবী রাশেদ আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫) পালিয়ে গেছেন…

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের জীবন-জীবিকার সংকট তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

ফরিদপুরের মধুখালীতে চুরির অপবাদ দিয়ে ১৪ বছরের শিশু তাওহীদ শেখকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবা ও ছেলেকে আসামি করা হলেও মামলা দায়েরের পরও তাঁদের গ্রেপ্তার করা হয়নি। বরং তাঁরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছে পরিবার। এ ছাড়া মামলা করায় পর

জনপ্রিয় টার্গেট

নরসিংদীতে বিষপানে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে ছেলে

প্রকাশ: ০৩:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬