ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে জেল পলাতক আসামিকে পিটিয়ে মারলেন এলাকাবাসী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জালাল (৪৫)। তিনি উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি ছিলেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ডাকাতিসহ একাধিক মামলার আসামি জালাল দীর্ঘদিন ধরে এলাকাছাড়া ছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝেমধ্যে তিনি এলাকায় যাতায়াত করতেন।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গজারিয়া গ্রামের নূর উদ্দিনের কলাবাগানে তাঁকে দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

নরসিংদীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ৫

নরসিংদীর শিবপুরে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অটোরিকশার আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নরসিংদী প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজি মামলার আসামি সুমন গ্রেপ্তার

গত ২২ আগস্ট নরসিংদী পৌর শহরের বিলাসদী মহল্লায় একটি নির্মাণাধীন বাড়িতে গিয়ে সাংবাদিক পরিচয়ে বাড়ির মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন সুমন ও তাঁর সহযোগীরা। এ ছাড়া ২০২৫ সালের ২১ আগস্ট ঐতিহ্যবাহী নরসিংদী প্রেসক্লাবে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সুমন।

তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নরসিংদীর পলাশে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাসুম মিয়া (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনের সড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

জনপ্রিয় টার্গেট

পীরগঞ্জে গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

নরসিংদীতে জেল পলাতক আসামিকে পিটিয়ে মারলেন এলাকাবাসী

প্রকাশ: ১২:০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬