প্রত্যক্ষদর্শী রিশাদ খান বলেন, আজ রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আগুন ধরে যায়। এতে আতঙ্ক দেখা দেয়। দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে রোগী ও তাদের স্বজনেরা। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাঁর ধারণা, সিগারেটের আগুনে এ দুর্ঘটনা ঘটেছে।
রহিম উদ্দিন নামে রোগীর এক স্বজন বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই ধোঁয়ার ভয়ে সবাই ছোটাছুটি করতে থাকে। যে যেভাবে পারছে, দ্রুত নেমে যায়।
বরিশাল ফায়ার স্টেশনের কন্ট্রোল রুমের লিডার শহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আগুন লাগার খবরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

দৈনিক টার্গেট 




















