দৌলতপুরে ৯ ঘণ্টায় পদ্মার পানি কমেছে ১ সেন্টিমিটার, ক্ষতির মুখে কৃষি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

পাবনা পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানির উচ্চতা রেকর্ড করা হয় ১৩ দশমিক ০৫ মিটার। সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ০৬ মিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক ৮০ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী ইলিয়াস হোসেন বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত নতুন করে পানি বাড়েনি। তবে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ সেন্টিমিটার পানি কমেছে।’

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, পদ্মার পানি বৃদ্ধিতে উপজেলার ৩ হাজার ২৩ হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিনের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমন ধানের জমি। ১ হাজার ৩০০ হেক্টর আমন ধানের জমি আক্রান্ত হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬ হেক্টর। এ ছাড়া ৬৬৬ হেক্টর মরিচের জমি আক্রান্ত হয়েছে, যার মধ্যে ২৬৩ হেক্টর ক্ষতিগ্রস্ত। ২৬৫ হেক্টর সবজির জমি আক্রান্ত হয়েছে, যার মধ্যে ২২৮ হেক্টর ক্ষতিগ্রস্ত।

টানা এক সপ্তাহের বন্যায় উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের চরাঞ্চলের ৩৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সরকারি হিসাবে, দুর্গত এলাকার প্রায় ৮ হাজার পরিবারের ৩০ থেকে ৩৫ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, দুই ইউনিয়নের ৩৫টি গ্রামের অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়েছেন।

দুর্গত মানুষের জন্য জরুরি ভিত্তিতে ১৮ টন চাল ও শুকনা খাবারের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ১ হাজার ৮০০ ক্ষতিগ্রস্ত পরিবার ১০ কেজি করে চাল পাবে। আরও ২৫০ পরিবারকে ২ লাখ টাকার শুকনা খাবার দেওয়া হবে। আগামী মঙ্গলবারের মধ্যে এসব সহায়তা বিতরণ শেষ করার কথা রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় আজ দুপুরে চিলমারী ইউনিয়নের মানিকের চরের ২৫০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল এবং ৩০ পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের তুলনায় আমাদের কাছে বরাদ্দ কম এসেছে। এ কারণে জেলা প্রশাসক মহোদয় বরাদ্দ বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে কথা বলেছেন। দ্রুতই নতুন বরাদ্দ আসবে বলে আমরা আশা করছি। বর্তমানে যে সহায়তা পেয়েছি, তা আগামী মঙ্গলবারের মধ্যে বিতরণ শেষ করা হবে।’

শুভাগত বিশ্বাস আরও বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকে জানতে পেরেছি, নতুন করে অতিরিক্ত পানি বাড়ার আশঙ্কা কম। এক-দুই দিন পানি স্থিতিশীল থাকার পর কমতে শুরু করতে পারে।’

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘গতকাল থেকে নতুন করে তেমন পানি বাড়েনি। তবে পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। সোমবার থেকে আমার ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় রোববার দুপুরে কিছু পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।’

বন্যার পানি ওঠায় চরাঞ্চলের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। উপজেলা শিক্ষা কার্যালয় জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোতে দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে।

দুর্গত এলাকায় পানি ওঠায় রান্নার স্থান ও নলকূপ তলিয়ে গেছে। এতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক ও খামারিরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ রোববার দুপুরে ত্রাণ বিতরণ প্রসঙ্গে বলেন, ‘দুপুরে আমি দুর্গত এলাকায় গিয়েছিলাম। সেখানে অসহায় পরিবারগুলোর মধ্যে সহায়তা বিতরণ করা হয়েছে।’

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বন্যাদুর্গত মানুষের মধ্যে সরকারি সহায়তা ও ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার থেকে আমরা বন্যাদুর্গত মানুষের মধ্যে সহায়তা কার্যক্রম শুরু করব। প্রথম দিন চিলমারী ইউনিয়নে এবং মঙ্গলবার রামকৃষ্ণপুর ইউনিয়নে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া হবে।’

মুন্সিগঞ্জের গজারিয়ায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সুমন সরকারের (৪০) বিরুদ্ধে। হত্যার পর ফজরের নামাজ পড়ে কুমিল্লার দিকে পালিয়ে যান তিনি। তবে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অধ্যাপক পদে পদোন্নতি পেতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৪ জন সহযোগী অধ্যাপক দীর্ঘদিন ধরে লড়াই করেছিলেন। পদোন্নতির দাবিতে গত এপ্রিলে বেশ কিছুদিন শিক্ষাকার্যক্রম অচল করে দেন ওই শিক্ষকেরা। অবশেষে সেই ২৪ জন শিক্ষকের মধ্যে ২৩ জন অধ্যাপক পদে পদোন্নতি পেলেন।

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারী ও শিশুরা অনিরাপদ বলে দাবি করেছেন হিল উইমেন্স ফেডারেশনের নেতারা। খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় বিশেষ নারী সম্মেলনে নেতারা স্থানীয় রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে ইউপিডিএফের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপসহ সাত দফা রাজনৈতিক প্রস্তাবনা তুলে ধরেন।

জনপ্রিয় টার্গেট

দৌলতপুরে ৯ ঘণ্টায় পদ্মার পানি কমেছে ১ সেন্টিমিটার, ক্ষতির মুখে কৃষি

প্রকাশ: ০৯:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬