ঢাকা ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনে ডাকাতি, চালক-সহকারীকে কুপিয়ে জখম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা জংশনের অদূরে দুধপাথিলা মুরগির খামার এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি খালি বিটিও (BTO) ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের অপেক্ষায় দুধপাথিলা মুরগির খামারসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চালক ও সহকারী চালককে জিম্মি করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে তাঁদের কাছে থাকা মুঠোফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলায় গুরুতর আহত হওয়ার পরও চালক ও সহকারী চালক ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উথলী রেলওয়ে স্টেশন মাস্টার জানান, ঘটনার পর থেকে খালি ট্যাংকার ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে। আহত চালকেরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার অপেক্ষা করা হচ্ছে। বিকল্প চালক পৌঁছালে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাটি নির্জন। এটি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রেমিকার অন্যত্র বিয়ের সিদ্ধান্ত, ভিডিও কলে রেখে মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের আত্মহত্যা

চার বছরের প্রেমের সম্পর্কে ভাঙন এবং প্রেমিকার অন্যত্র বিয়ের প্রস্তুতির খবর মেনে নিতে না পেরে মালয়েশিয়ায় আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম শামীম (২৫) নামের এক প্রবাসী যুবক। পরিবারের অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে শামীমের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছিলেন তাঁর প্রেমিকা।

গোয়াল-রান্নাঘর ও খড়ের গাদায়ও লুকানো ছিল সার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া এলাকায় গুদামের পাশাপাশি বিভিন্ন বাড়ির গোয়ালঘর, রান্নাঘর ও খড়ের গাদায় লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ সার। যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত এক হাজার বস্তার বেশি সার উদ্ধার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৩৭টি গ্যাস সিলিন্ডারও।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় মো. বকুল (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাস কারাভোগ করতে হবে।

জনপ্রিয় টার্গেট

ভূমিহীনদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ

দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনে ডাকাতি, চালক-সহকারীকে কুপিয়ে জখম

প্রকাশ: ০১:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬