তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

দুপুরের পরপরই দীপকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁর বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। মামলার মূল রহস্য উদ্‌ঘাটন, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ এবং অন্যান্য আলামত শনাক্ত করার জন্য দীপকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।

শুক্রবার দীপকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পিবিআই। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন কালো রঙের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে কথা বলার সময় কয়েকজন তাঁদের ধাওয়া করেন। দীপের ভাষ্য অনুযায়ী, ধাওয়াকারীদের দুজনের পরনে পুলিশের পোশাক ছিল। তাঁদের দেখে তাহসিফ দৌড় দেন। একপর্যায়ে তিনি নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেন দীপ। আর দীপ নিজে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে চলে যান তিনি।

পিবিআই তাঁর বক্তব্যের বিভিন্ন অসংগতি যাচাই করে এবং ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য-উপাত্ত নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দীপকেও নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, তাহসিফের মৃত্যুর ঘটনায় আজ শনিবার সকালে তাঁর বাবা কে এম এনায়েতুল করিম রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এজাহারে তাহসিফকে তাঁর জুনিয়র বন্ধু দীপ বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে। পরে এ মামলায় দীপকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় তাহসিফ রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন। ওই দিন দিবাগত রাতে মাকে মুঠোফোনে বার্তা (ভয়েস মেসেজ) পাঠিয়ে জানিয়েছিলেন, বাসায় ফিরছেন; কিন্তু আর ফেরেননি। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ড্যাপের সংশোধনী পুনর্বিবেচনা ও কারিগরি কমিটি বাতিলের দাবি বিআইপির

অপরিকল্পিত নগরায়ণ, জলাধার ও খাল হারিয়ে যাওয়া, বায়ুদূষণ, জলাবদ্ধতা, জনঘনত্ব, যানজট ও অপর্যাপ্ত উন্মুক্ত স্থান নগরবাসীর জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। এ অবস্থায় ভূমি ব্যবহারের পরিকল্পনায় অপরিকল্পিত পরিবর্তন শহরের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, ভোগান্তিতে যাত্রীরা

শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গতকাল শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠানে নতুন ব্যাচের ৮৫ জন শিক্ষার্থী, কোর্সের শিক্ষকেরা এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র চক্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় টার্গেট

কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর স্ট্যাম্পে স্বাক্ষর ও ব্ল্যাকমেলের অভিযোগে মামলা

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে

প্রকাশ: ০৪:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬