গতকাল সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রমনা বিভাগে ২২, লালবাগে ৫৯, ওয়ারীতে ৪৩, মতিঝিলে ৫৯, তেজগাঁওয়ে ৫৬, গুলশানে ৩৮, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল ও ককটেলের অংশবিশেষ, ৬৬৯টি ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, গাঁজা কাটার একটি মেশিন এবং ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক টার্গেট 















