চুয়াডাঙ্গায় শিক্ষকদের নতুন বেতন নির্ধারণের নামে অর্থ আদায়ের অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, উপজেলার বিভিন্ন ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা ফোন করে শিক্ষকদের টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এ জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ডেকে নিয়ে তাঁদের মাধ্যমে টাকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

শিক্ষকদের দাবি, সংগৃহীত অর্থ নির্দিষ্ট কয়েকজন শিক্ষক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে চাপ দেওয়া হচ্ছে।

শিক্ষকদের ভাষ্য, নতুন বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের জন্য কোনো অর্থ দেওয়ার প্রয়োজন নেই। অনেক শিক্ষক নিজেরাই এ কাজ সম্পন্ন করেছেন। এরপরও হিসাবরক্ষণ অফিস ও ডেটা এন্ট্রির খরচের কথা বলে টাকা দাবি করায় তাঁদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষকেরা বলছেন, পে ফিক্সেশনের নামে অর্থ সংগ্রহের বিষয়ে কোনো সরকারি নির্দেশনা রয়েছে কি না, তা স্পষ্ট করা প্রয়োজন। শিক্ষকপ্রতি ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের নির্দেশ কে দিয়েছেন, সংগৃহীত অর্থ কোথায় যাচ্ছে এবং এর সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত।

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা তাসলিমা নাসরিন বলেন, ‘পে ফিক্সেশনের কাজ শিক্ষকদের নিজেদেরই করার কথা। কয়েকজন শিক্ষক একসঙ্গে বসে নিজেরাই এ কাজ করছেন। কাজ শেষে প্রয়োজনীয় ফাইল তৈরি করে বিদ্যালয়ের মাধ্যমে আমার দপ্তরে জমা দেওয়া হচ্ছে।’

এ শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ‘পে ফিক্সেশনের জন্য টাকা নেওয়া হচ্ছে কি না, তা-ও আমার জানা নেই। আমার দপ্তর থেকে এ ধরনের কাজের জন্য কোনো টাকা নেওয়া হয় না। তাই এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছি না।’

এ বিষয়ে জানতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় পৃথক দুটি মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে আলমডাঙ্গার আলোচিত ঝন্টু হত্যা মামলায় দুই আসামিকে ঘটনার ১৭ বছর পর এবং অপর একটি মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস, তদন্তে কমিটি

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। প্রশ্নপত্র ১৫০০ টাকায় বিক্রি হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় আজ সোমবার (২৬ অক্টোবর) নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। আজ শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার হাউলি মোড়সংলগ্ন নতুন হাউলি গ্রামের গুদামটিতে অভিযান চালানো হয়। পরে গুদামটি সিলগালা করে এই ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

চুয়াডাঙ্গায় শিক্ষকদের নতুন বেতন নির্ধারণের নামে অর্থ আদায়ের অভিযোগ

প্রকাশ: ০৬:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬