ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: গোপনে চিকিৎসা নিতে গিয়ে আটক ‘ককটেল কারিগর’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আটক যুবকের নাম নাজমুল করিম ওরফে নুরুল। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায়। সেখানে তাঁর একটি চায়ের দোকান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নাজমুল ‘ককটেল তৈরির কারিগর’ হিসেবে পরিচিত এবং নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সঙ্গে জড়িত।

এসআরবি সূত্রে জানা যায়, আজ রাত সাড়ে ৮টার দিকে তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে নাজমুলকে আটক করা হয়। এ সময় তাঁর শরীরে স্যালাইন চলছিল। পরে এসআরবির অ্যাম্বুলেন্সে স্যালাইনসহ তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।

এর আগে গতকাল বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কৃষক লীগ নেতা টমাস আলী নিহত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। বিস্ফোরণে আহত আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের একজন এই নাজমুল করিম।

ঘটনার পর নাজমুল রাজশাহী নগরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে পূর্বপরিচিত এক নারীর তেরোখাদিয়া পশ্চিমপাড়ার ভাড়া বাসায় আশ্রয় নেন। সেখানে গোপনে তাঁর চিকিৎসা চলছিল।

ওই বাসার ভাড়াটিয়া নারী জানান, নাজমুল তাঁদের পূর্বপরিচিত। গতকাল একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তাঁর স্ত্রী তাঁকে ওই বাসায় নিয়ে আসেন। আজ ড্রেসিং করানোর কথা জানিয়ে তাঁরা সেখানে অবস্থান করছিলেন। ড্রেসিং শেষে গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।

নাজমুলকে আশ্রয়দাতা নারী আরও জানান, আজ দুপুরে এক অজ্ঞাতনামা ব্যক্তি এসে নাজমুলকে স্যালাইন দিয়ে যান। সন্ধ্যার পর এসআরবি সদস্যরা এসে বাড়িটি ঘিরে ফেলেন। তবে নাজমুল কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। ওই বাসায় অবস্থানকালে নাজমুল স্বীকার করেন, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন। তাঁকে মোটরসাইকেলে করে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক বলেন, ওই বাসা থেকে শুধু নাজমুলকেই আটক করা হয়েছে। তাঁর চিকিৎসা প্রয়োজন হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের হেফাজতে তাঁর চিকিৎসা চলবে। বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। সুস্থ হলে আদালতে হাজির করা হবে।

দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা

রাজশাহীর বাঘার বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বিদ্যালয়ের মাঠ দিয়ে রাস্তা নির্মাণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যে আজ বুধবার সকালে কক্ষটি তালাবদ্ধ দেখতে পান প্রধান শিক্ষক আমিনা খাতুন। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর উপজেলা সহকারী

বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি দুটি বোতল উদ্ধার

রাজশাহীর বাঘায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে থেকে পেট্রলসদৃশ তরল পদার্থভর্তি দুটি কাচের বোতল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা এলাকার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে থেকে বোতল দুটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১২ ডিসেম্বর। আবেদন করা যাবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার)। এবার রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল

জনপ্রিয় টার্গেট

পীরগঞ্জে গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: গোপনে চিকিৎসা নিতে গিয়ে আটক ‘ককটেল কারিগর’

প্রকাশ: ১২:০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬