মেহেরাব বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের অধ্যাপক শহিদ-উজ্জামান।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
মেহেরাবের বাড়ি চাঁদপুর সদর উপজেলার পালবাজার এলাকায়।
শাহেদ আলম চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁর পাশে বসে থাকা ব্যবসায়ী কৃষ্ণপালের শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে তাঁকে টেনেহিঁচড়ে মারধর করা হয়। এ সময় দোকানের কর্মচারী সোহাগ বাধা দিলে তাঁকেও মারধর করা হয় এবং তাঁর পায়ে কামড় দেওয়া হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।
বাবার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো দেখতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন ছেলে। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নূর আলম জিকু (৪৫)। একই দিনে বাবা ও ছেলের মৃত্যুতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামে চলছে শোকের মাতম…
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোলায়েম হোসেন (৪৮) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজারসংলগ্ন কালীশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দৈনিক টার্গেট 


























