এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফর ও সংসদে আলোচনার পর আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু এখন প্রকল্পটি খুব ধীরগতিতে এগোচ্ছে। আমাদের কানে আসে, কোনো এক দেশের ভয়ে সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে।’
বাংলাদেশের জাতীয় স্বার্থ কোনো দেশের ভয়ভীতির কাছে বিসর্জন দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন এটিএম আজহারুল ইসলাম। ১৮ কোটি মানুষের ওপর আস্থা রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার আহ্বান জানান তিনি।
আজহারুল ইসলাম অভিযোগ করেন, দেশে দখলদারি ও চাঁদাবাজি বেড়েছে। রাস্তাঘাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির কারণে পণ্যের দামও বাড়ছে বলে দাবি করেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। তাঁর ভাষায়, ‘জনগণের ভাষা বুঝতে না পারলে যেকোনো সরকারের পরিণতি পতিত স্বৈরাচারী সরকারের মতো হতে পারে।’
আজহারুল ইসলাম জানান, আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হবে। পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল ও বগুড়ার মাটিডালিতে পথসভা হবে। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন।
প্রেস ব্রিফিংয়ে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন শ্রমিকরা। আজ বুধবার দুপুরে নগরের অশ্বিনীকুমার হল চত্বর থেকে এ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা।
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ওয়াদ মালিথা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলে থাকা তিন আরোহীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে…
নওগাঁর ধামইরহাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় ইউএনও কাজী তাহমিনা শারমিন এ অঙ্গীকার ব্যক্ত করেন।