কেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ সোমবার বিকেলে কেরানীগঞ্জের খাড়াকান্দি বাজার এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্য আসামিরা পালিয়ে যান বলে জানিয়েছে এসআরবি-১০।

মামলার তদন্ত প্রতিবেদন ও আদালতের নথি সূত্রে জানা যায়, কেরানীগঞ্জের তারানগর এলাকার বাসিন্দা তাজুল ইসলাম মামলাটি করেন। মামলায় কলাতিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান আওয়াল শিকদারকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, খাড়াকান্দি এলাকায় বাদীর মালিকানাধীন জমি দখলের চেষ্টা ও সেখানে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে জমির মালিকানা দাবি করে বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং জমিতে নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ থেকে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে আসামিদের কয়েকজনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

মামলার নামীয় নয় আসামি হলেন আওয়াল শিকদার, জাহাঙ্গীর, নাসির উদ্দিন, মহিউদ্দিন মিলন, হৃদয়, দিপু, সজিব, হৃদয় শিকদার ও আমিনুর। তাঁদের সবার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এসআরবি-১০ কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, এসআরবি-১০ একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আগামীকাল মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান

প্রয়োজনীয় যাতায়াতব্যবস্থা ও ভোটকেন্দ্রের প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের বড় একটি অংশ ভোট দিতে পারেন না। তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতে ভোটকেন্দ্রের নিচতলায় ভোট দেওয়ার ব্যবস্থা, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহজে প্রবেশ ও চলাচলের উপযোগী পরিবেশ তৈরির দাবি জানানো হয়েছে।

‘মুক্তিযুদ্ধের পর রক্ষীবাহিনীকে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল’

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, ১৯৭২ সালের পর আওয়ামী লীগ রক্ষীবাহিনীকে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নিপীড়ন এবং নিজেদের অন্যান্য রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল। সোমবার (২ নভেম্বর) জুলাই জাদুঘরে আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার…

জনতা ব্যাংকের ১১২১ কোটি টাকা আত্মসাৎ, সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে তিন মামলা

জনতা ব্যাংক থেকে ঋণ ও রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুবিধা নিয়ে ভুয়া আমদানি-রপ্তানির মাধ্যমে ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন মামল

জনপ্রিয় টার্গেট

তাহসিফের লাশ উদ্ধার: দীপ-দিশার বক্তব্য মেলাচ্ছে পুলিশ

কেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

প্রকাশ: ১২:০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬