আজ মঙ্গলবার ডিএমপি উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুটি কার্যালয় আদেশে এ তথ্য জানা গেছে। তবে কী কারণে বদলির আদেশ বাতিল করা হয়েছে, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এর আগে জারি করা প্রথম আদেশে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামকে ডিএমপির ক্রাইম বিভাগে বদলি করা হয়। তাঁর স্থলে গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল।
একই আদেশে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেনকে লালবাগ থানার ওসি করা হয়। লালবাগ থানার বর্তমান ওসি মো. ইয়াছিন আলীকে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়। এ ছাড়া উত্তরখান থানার পরিদর্শক (অপারেশন) ছামিউল হককে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) পদে পদায়ন করা হয়।
প্রথম আদেশ জারির কয়েক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে নতুন করে আরও একটি আদেশ জারি করে ডিএমপি। এতে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামের ক্রাইম বিভাগে বদলির আদেশ বাতিল করা হয়। তাঁকে সবুজবাগ থানার ওসি পদেই বহাল রাখা হয়েছে। নতুন আদেশে ডিবি তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকেও ডিবিতেই বহাল রাখা হয়েছে।
সরকারি চাকরির ১১–২০ গ্রেডের নিয়োগের লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর বাড়ানোর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামের এক সারের ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর গুদাম থেকে ২০০ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ) ও ৩০০ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার উদ্ধার করা হয়েছে।
দৈনিক টার্গেট 




















