সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি জেলা বিএনপি আহ্বায়কের

কয়রায় সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বিএনপি নেতা মন্টু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৬৪ বার পঠিত হয়েছে

খুলনার কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।

বুধবার (১ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় মন্টু বলেন, “সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকরা সবসময় অগ্রণী ভূমিকা রেখে আসছেন। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা বিএনপির অন্যতম অঙ্গীকার।”

তিনি আরো উল্লেখ করেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশা হলেও সমাজের স্বার্থে সাংবাদিকরা নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি সবসময় সংবাদকর্মীদের পাশে ছিল এবং থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা প্রেসক্লাব সভাপতি সদর উদ্দীন আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি শরীফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী এবং কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন। এছাড়া জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও মতবিনিময়ে অংশ নেন।

মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং জেলা বিএনপি নেতাদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন।

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি জেলা বিএনপি আহ্বায়কের

কয়রায় সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বিএনপি নেতা মন্টু

প্রকাশ: ০৩:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫