আজ মঙ্গলবার জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পুলিশের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানার এসআই শরাফিন মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রেনু মিয়া (৪৮), মনির হোসেন, সজিব মিয়া, মো. তারেক, তাহমুদা বেগম, রাবিয়া বেগম, তামান্না বেগম, পাখি বেগম, সামিকা বেগম, সেলিনা বেগম, সুফিয়া বেগম, ইতি আক্তার (২৩), সাদিয়া (২০), আকলিমা আক্তার (২৬) ও রত্না (৩০)। তাঁদের মধ্যে রেনু মিয়াসহ এজাহারে নাম থাকা গ্রেপ্তার আসামিদের আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে রেনু মিয়াকে গ্রেপ্তারের পর হাতকড়া পরানো হয়। এ সময় তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে ঘেরাও করে ধস্তাধস্তির মাধ্যমে রেনু মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেন। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। একাধিক দল নিয়ে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে মাধবদী এলাকায় তাঁকে হাতকড়াসহ পুনরায় গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, রেনু মিয়াকে গ্রেপ্তারের পর তাঁর পরিবারের সদস্য ও স্বজনসহ সাত নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। তাঁদের মধ্যে ইতি আক্তার, সাদিয়া, আকলিমা আক্তার ও রত্নাকে মামলায় আসামি করা হয়েছে। অন্য তিন নারীর বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রশাসনিক কারণে কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিনকে ক্লোজড করা হয়েছে। হাতকড়াসহ আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তাঁকে শোকজও করা হয়েছে।
মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২০ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। গত সোমবার ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি দুই দিনে প্রায় ২০ সেন্টিমিটার কমেছে। বাড়িঘর থেকে পানি নামতে শুরু করায় বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমেছে। তবে নিম্নাঞ্চল ও কৃষিজমিতে এখনো পানি রয়েছে। পানি কমার সঙ্গে পদ্মা নদীতে ভাঙনের শঙ্কা থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে প্রশাসন।
কেরানীগঞ্জের আরশিনগরে আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় ফরহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। ফরহাদ ভোলার দুলারহাটের মো. বাবুল হোসেনের ছেলে।
দৈনিক টার্গেট 




















