০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা, প্রাণ গেল ট্রাকচালক ও সহকারী নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

নিহত ট্রাকচালক মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার মো. মহসিন আলীর ছেলে। নিহত সহকারী মো. সোহরাবের (৩৫) বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, রংপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে আসা মালবাহী ট্রাকটি পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকা অতিক্রমের সময় সামনে থাকা একইমুখী একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করে মহাসড়কে দাঁড়িয়ে যায়।

পেছনে থাকা মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও তাঁর সহকারী কেবিনে আটকা পড়েন।

কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল মতিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে ট্রাক ও কাভার্ডভ্যান সরিয়ে নেওয়া হয়েছে।

নিহত দুজনের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান উপপরিদর্শক আব্দুল মতিন।

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন আ.লীগের হামলায় ওসিসহ ৬ পুলিশ আহতের অভিযোগ, গ্রেপ্তার ১৬

চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় বন্দর থানার ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ইতিমধ্যে ১৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশ বলছে, চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাঁদের…

সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস ডোবায় পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় শিক্ষা সফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে গেলে এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে মহাসড়কের সাতকানিয়ার তেমুহনী রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন ইউরিয়া সার জব্দ, আটক ১

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সোমবার ঢাকায় আসছেন হামজা–ফারহান

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা, প্রাণ গেল ট্রাকচালক ও সহকারী নিহত

প্রকাশ: ০৫:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬