ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিকদারের জমিতে এজেআর কুরিয়ার: গড়ে দিনে একটি হামলা সন্ত্রাসী ইমন চক্রের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

• ভাড়ার টাকা সিকদার গ্রুপকে না দিয়ে তাদের দেওয়ার দাবি ইমনের পরিচয় দেওয়া সন্ত্রাসীদের।

• ২০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২৭ দিনে প্রতিষ্ঠানটির ওপর বিভিন্ন স্থানে ২৬ বার হামলা।

সিকদারের জমিতে এজেআর কুরিয়ার: গড়ে দিনে একটি হামলা
সন্ত্রাসী ইমন চক্রের

রাজধানীর হাজারীবাগে সিকদার গ্রুপের ১২০ শতক জমি ভাড়া নিয়ে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান ওয়্যারহাউস করা হয়। তবে এই ভাড়ার টাকা নিজেদের দখলে নিতে প্রতিষ্ঠানটির ওপর একের পর এক হামলার অভিযোগ উঠেছে অন্যতম শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ‘ক্যাপ্টেন ইমনের’ লোকজনের বিরুদ্ধে।

এজেআর কুরিয়ার সার্ভিসের দাবি, গত ২০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২৭ দিনে প্রতিষ্ঠানটির ওয়্যারহাউস, কার্যালয় ও পরিবহনসহ বিভিন্ন স্থানে ২৬ বার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সে হিসাবে গড়ে প্রায় প্রতিদিন একটি হামলা হয়েছে। এসব ঘটনায় কর্মীরা মারধরের শিকার হয়েছেন। এমনকি হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

পুলিশের একাধিক সূত্র বলছে, সন্ত্রাসী ইমন বিদেশে অবস্থান করায় তাঁর অনুসারীরা তৃতীয় পক্ষের মাধ্যমে এসব হামলা চালাচ্ছে। এই ঘটনায় মাঠপর্যায়ে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করা হলেও নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।

এজেআর কুরিয়ারের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় প্রধান ওয়্যারহাউসের প্রায় ১২০ শতক জমি সিকদার পরিবারের কাছ থেকে ভাড়া নেওয়া। সেই ভাড়ার টাকা সিকদার পাম্পের ব্যবস্থাপক ফরিদ সিকদারকে নিয়মিত দেয় প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি জমির ভাড়া ও জামানতের অর্থ নিজেদের দিতে চাপ দিচ্ছিলেন সন্ত্রাসী ইমনের অনুসারীরা। তাঁদের দাবি না মানায় একের পর এক হামলার ঘটনা ঘটানো হচ্ছে।

হামলার নেপথ্যে শীর্ষ সন্ত্রাসী ইমন সরাসরি জড়িত রয়েছে কি না, সেটি তদন্ত করে পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এজেআর কুরিয়ারের সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী।

পুলিশের একটি সূত্র জানায়, জমিটির মালিক সিকদার গ্রুপ। গ্রুপটির চেয়ারম্যান জয়নুল হক সিকদার মারা যাওয়ার পর তাঁর পরিবারের সদস্য ও উত্তরাধিকারীরা সম্পত্তি দেখাশোনা করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর সিকদার পরিবারের সদস্যদের অনেকে দেশের বাইরে চলে যান। জমির ভাড়া পরিশোধ ও ব্যবস্থাপনার বিষয়টি প্রতিষ্ঠানের প্রকৌশলী কামরুলের মাধ্যমে সমন্বয় করা হতো। এ ছাড়া সিকদার তেলপাম্পের ব্যবস্থাপক ফরিদ উদ্দিন সিকদারের কাছেও ভাড়া দেওয়া হতো বলে জানা যায়।

পুলিশের ওই সূত্র আরও জানায়, সন্ত্রাসী ইমন দেশের বাইরে অবস্থান করায় সরাসরি ঘটনাস্থলে না এসে অনুসারীদের মাধ্যমে এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। তাঁর ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে কাজ করা ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। মাঠপর্যায়ে যাঁরা হামলায় অংশ নিয়েছেন, তাঁদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত করছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এজেআর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও মালিক সামছু উদ্দিন আহম্মেদ রিয়াদ। হামলার বিষয়ে প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ২০২৪ সালে জয়নুল হক সিকদারের মেয়ে পারভীন হক সিকদারের কাছ থেকে তাঁরা ওই জমি ভাড়া নেন। পরে সিকদার তেলপাম্পের ব্যবস্থাপক ফরিদ সিকদারের মাধ্যমে মাসে ২ লাখ টাকা ভাড়া পরিশোধ করা হতো। বাকি ২ লাখ টাকা জামানত হিসেবে রাখা ছিল। ওই জামানতের অর্থ সন্ত্রাসী ইমনের লোকজনকে দিতে চাপ দেওয়া হয়। কিন্তু অবৈধভাবে কাউকে টাকা দিতে রাজি না হওয়ায় তাঁদের প্রতিষ্ঠানের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। এসব হামলা ও অগ্নিসংযোগে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।

জয়ন্ত চৌধুরী বলেন, সন্ত্রাসী ইমনের নাম ব্যবহার করে সাইফুল ও জুয়েল নামে দুই ব্যক্তি বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি করছিলেন। হামলায় জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

ডিএমপির তেজগাঁও বিভাগের (গোয়েন্দা) উপপুলিশ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, বিষয়টি নিয়ে ডিবি কাজ করছে।

প্রতিষ্ঠানটির অভিযোগ, গত ২০ অক্টোবর প্রথম বড় হামলার ঘটনা ঘটে। ওই দিন ৭০ থেকে ৮০ জনের একটি দল হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় অবস্থিত প্রধান ওয়্যারহাউসে হামলা চালায়। এই ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আফসার উদ্দিন বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেন। মামলা করার পর ২৩ অক্টোবর রাতে তাঁকে ফোন করে সমঝোতার জন্য চাপ দিয়ে বলা হয়, ‘সমঝোতা না করলে তোর লাশ রাস্তায় পড়ে থাকবে।’

এরপর বিভিন্ন সময়ে রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, রায়েরবাজার, মিরপুর-১১, শাহবাগের মৎস্য ভবনের সামনে, ধানমন্ডির ৩ নম্বর সড়ক, গুলিস্তানের জিরো পয়েন্ট, কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের নামার মুখসহ বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয় ও পরিবহনে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের ফতুল্লায়ও কুরিয়ারের স্থাপনায় হামলার অভিযোগ রয়েছে।

এজেআর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এসব ঘটনায় রাজধানীর হাজারীবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগ, পল্লবী এবং নারায়ণগঞ্জের ফতুল্লাসহ বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা, আটটি অভিযোগ ও ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মামলাগুলোর মধ্যে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, বোমা হামলা, লুটপাট, অনধিকার প্রবেশ, হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, গত ২০ অক্টোবর ওয়্যারহাউসে হামলার ঘটনায় করা মামলায় ৩০ থেকে ৩৫ জনের নাম পাওয়া গেছে। এই ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বর্তমানে ডিবির তদন্তাধীন।

ডিবি পুলিশের প্রধান, অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, মামলার যাবতীয় নথি এখনো ডিবি হাতে পায়নি। পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

রাজধানীর লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে গুরুতর আহত হয়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মচারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বিস্ফোরকটি জাহাঙ্গীরের মাথার ওপর পড়ে সেখানেই বিস্ফোরিত হয়েছে

শাহজালালে ‘সোনার ডিমসহ’ গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজির ১৫টি সোনার ডিমসহ গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার দুই শিক্ষার্থী কারাগারে

গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের ভেতরে বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি জায়গায় একটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। হলের ছাত্ররা বের হয়ে ঘটনাস্থলে যায়। পরে ঢাকা কলেজের সাধারণ ছাত্ররা তিনজনকে আটক করে। এরপর উত্তেজিত ছাত্ররা তাদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যায়।

জনপ্রিয় টার্গেট

বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: ১২০ ছাত্র নিয়ে পাঁচ শিক্ষকের সংগ্রাম

সিকদারের জমিতে এজেআর কুরিয়ার: গড়ে দিনে একটি হামলা সন্ত্রাসী ইমন চক্রের

প্রকাশ: ০৩:৩৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬