ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সার্জেন্টের অ্যাকাউন্টে ৫০ লাখ, উৎস অজানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

এই লেনদেন হয়েছে এক্সিম ব্যাংকের মাধ্যমে। ওই লেনদেনের নথি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ আগস্ট নিউরন নার্সিং কোচিং সেন্টার নামের ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা করা হয়। এরপর একই দিন সার্জেন্ট সাবিহা আক্তারের অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা ট্রান্সফার করা হয়। বিশাল অঙ্কের এই লেনদেন নিয়ে রহস্য দেখা দিয়েছে।

কোচিং সেন্টার থেকে এই টাকা ব্যাংক হিসাবে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, ১ কোটি-২ কোটি টাকাও ঢুকতে পারে।’ এই টাকার উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি টাকা দিয়েছেন, তাঁকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’

গত সোমবার দুপুরে আরএমপির ট্রাফিক অফিসে ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের কক্ষে তাঁর সামনেই এই বক্তব্য দেন সার্জেন্ট সাবিহা আক্তার। পরদিন গত মঙ্গলবার রাত ৯টায় তিনি নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে যান। একটি ডেন্টাল কেয়ারের সামনে সাইফুল ইসলামের মুখোমুখি বসে সাবিহাকে কথা বলতে দেখা যায়। তিনি তখন ইউনিফর্মেই ছিলেন।

রহস্যজনক এই লেনদেন তদন্তের প্রয়োজন বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন। তিনি বলেন, ‘ট্রাফিক বিভাগে দুর্নীতি হয় এটা সবার জানা কথা। ওপর মহল থেকে নিচের মহল—সবাই কোনো না কোনোভাবে সুবিধাভোগী হয়। কাজেই আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকলে তার তদন্ত হওয়া প্রয়োজন।’

জানতে চাইলে আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে সার্জেন্ট সাবিহার ব্যক্তিগত হিসাবে টাকা এলে সেটি তার ব্যক্তিগত বিষয়। ট্রাফিক বিভাগের একজন প্রধান আছেন, তিনি বিষয়টি জানেন কি না তা আমার জানা নেই। তবে আমাদের কাছে কোনো অভিযোগ না এলে আমরা কারও ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত করি না।’

২০০ টাকা ভাড়ায় অটোরিকশায় উঠে চালককে হত্যা, শিমুলসহ গ্রেপ্তার ৪

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোরিকশাচালক শিহাব রানা (১৭) হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। গ্রেপ্তার মো. হাবিবুল বাশার শিমুল (২০) উপজেলার লস্করহাটি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

জুলাইয়ে ভুয়া মামলা ফেঁসে যাচ্ছেন বাদী

জুলাইয়ে ভুয়া মামলা ফেঁসে যাচ্ছেন বাদী

জুলাই অভ্যুত্থানের পর মামলা করা হয়েছিল। অভিযোগে বলা হয়েছিল, বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তবে পুলিশ তদন্ত করে এর কিছুই পায়নি। এমনকি বাদীর বাড়ির আশপাশের কোনো বাসিন্দাও এমন বিস্ফোরণ, লুটপাটের কথা জানেন না।

সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম পলাশ আলী (৩০)। তিনি এনসিপির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক…

জনপ্রিয় টার্গেট

সার্জেন্টের অ্যাকাউন্টে ৫০ লাখ, উৎস অজানা

প্রকাশ: ০২:৩৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬