ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২১ পোশাক কারখানা বন্ধ, আরও ৯টিতে ছুটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে বেতন-ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়। পরে তা নরসিংহপুর, ছয়তলা ও কাঠগড়া এলাকা ছাড়িয়ে সাভারের হেমায়েতপুর ও ওলাইল এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। এসব এলাকার দেড় শতাধিক কারখানার শ্রমিকেরা বিভিন্ন সময়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় জড়ান। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে।

তবে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) কারখানাসহ শিল্পাঞ্চলের এক হাজারের বেশি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত আছে।

শিল্প পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠন করা হয় মজুরি বোর্ড। এসব উদ্যোগের ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে নরসিংহপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ আরও জানায়, আজ সকালে হা-মীম গ্রুপের কয়েকটি কারখানাসহ আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। এ পরিস্থিতিতে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার ৯টি কারখানায় দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আশুলিয়ার একাধিক পোশাক কারখানার শ্রমিকেরা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বেড়েছে, সে তুলনায় তাঁদের বেতন অনেক কম। এই বেতনে কোনোরকমে খেয়ে-পরে বেঁচে থাকাই কঠিন। এর মধ্যে সন্তানদের লেখাপড়া কিংবা পরিবারের কারও চিকিৎসার প্রয়োজন হলে ধারদেনা করতে হয়। এমন পরিস্থিতিতে বেতন বৃদ্ধি তাঁদের ন্যায্য দাবি। এ কারণে তাঁরা সরকারের কাছে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সহস্রাধিক পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত আছে। তবে শ্রমিক অসন্তোষের কারণে ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আজ আরও ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

কোমরে লুকানো ছিল ১১ কোটি ৬৭ লাখ টাকার ‘স্বর্ণের পেস্ট’, শাহজালালে আটক ৩

এপিবিএনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে নিয়ে তল্লাশি চালিয়ে ইয়াছিন আরাফাত সৌরভের কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়।

দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা জানিয়েছে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)।

বৈশাখী টিভিতে হট্টগোল, পুলিশ হেফাজতে ডিএমডি

বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের এক সাংবাদিককে চাকরি ছাড়ার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। এর জেরে কিছু বহিরাগত ব্যক্তি কার্যালয়ে ঢুকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করেছেন…

জনপ্রিয় টার্গেট

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২১ পোশাক কারখানা বন্ধ, আরও ৯টিতে ছুটি

প্রকাশ: ১০:৩২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬