ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক অসন্তোষে শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

শ্রমিকদের অভিযোগ, কার্তিক মাস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও তাঁরা ধর্মীয় কীর্তনের আয়োজন করেন। কিন্তু বাগান কর্তৃপক্ষ এ আয়োজনে বাধা দেয় এবং প্যান্ডেল ও মন্দির অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় দুই সপ্তাহ ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হুমায়ুন কবিরকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামেন তাঁরা।

এর প্রতিবাদে গত ২৬ ও ২৭ অক্টোবর থেকে শ্রমিকরা চা-পাতা উত্তোলনসহ বাগানের বিভিন্ন কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। এ সময় শত শত নারী-পুরুষ শ্রমিক বাগান কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাঁদের এক দফা দাবি ছিল, ডিজিএম হুমায়ুন কবিরকে বাগান থেকে প্রত্যাহার করতে হবে।

তবে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছেন ডিজিএম হুমায়ুন কবির। তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া কিংবা মন্দির সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কারখানার প্রধান ফটকের সামনে বড় প্যান্ডেল তৈরি করে টানা ৩০ দিন ধরে কীর্তনের আয়োজন করা হয়েছে। এতে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, আগে বড় উৎসবগুলোতে ফটকের বাইরে বা কিছুটা দূরে ছোট পরিসরে এক-দুই দিনের জন্য অনুষ্ঠান হতো। কিন্তু এবার সম্পূর্ণ রাস্তা বন্ধ করে টানা ৩০ দিন কীর্তনের আয়োজন করা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, গত রোববার সকাল ১০টায় শ্রীমঙ্গল পূজা উদযাপন কমিটির প্রধান পরিমল দাস, স্থানীয় হিন্দু ইউপি চেয়ারম্যান, পঞ্চায়েত সদস্য ও কীর্তন আয়োজক কমিটির সদস্যদের নিয়ে বৈঠক হয়। সেখানে কীর্তন বা পূজা আয়োজনে বাধা না দিয়ে রাস্তা উন্মুক্ত রেখে অনুষ্ঠান করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

তিনি বলেন, ‘ডিএম সাহেব ও আমার বক্তব্য একই ছিল। আমরা কাউকে বাধা দিচ্ছি না। আপনারা আপনাদের উৎসব করুন, কিন্তু রাস্তা বন্ধ করে নয়। এমনকি যত দিন কীর্তন চলবে, আমরা অনুরোধ করে হলেও অন্যদিক দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করার কথা বলেছিলাম।’

প্যান্ডেল ভাঙা ও মন্দির সরানোর নির্দেশ দেওয়ার অভিযোগও নাকচ করেন হুমায়ুন কবির। তাঁর দাবি, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এসআরবি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে। এ নিয়ে ইউএনও কার্যালয়েও বৈঠক হয়েছে বলে জানান তিনি।

এদিকে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফিনলে হাউস বালিশিরার চিফ এক্সিকিউটিভ অফিসার-এস্টেটসের স্বাক্ষরিত অফিস আদেশে খেজুরিছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত জানানো হয়।

কর্তৃপক্ষের জারি করা নোটিশে বলা হয়েছে, গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত শ্রমিকদের একটি অংশ ধর্মঘট পালন করেন। পরবর্তী সময়ে ১২ নভেম্বর শ্রমিকরা কাজে যোগ দেননি। এ ছাড়া ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা, ডিভিশন সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি-ধমকি দিয়ে কাজ থেকে বের করে আনার অভিযোগও করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বাগানে অস্থিতিশীল পরিবেশ ও বিশৃঙ্খলার কারণে কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১৩ নভেম্বর শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

তবে পলিপ্যাক কারখানা, ডিভিশন সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোর, বাগানের সম্পত্তি রক্ষায় নিয়োজিত শ্রমিক, চৌকিদার, বাংলো, স্টাফ কোয়ার্টার এবং মেডিকেল বিভাগের নির্দিষ্ট কর্মীরা এ বন্ধের আওতামুক্ত থাকবেন।

এ সিদ্ধান্তের অনুলিপি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় চা শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট ১৩টি দপ্তরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্দ বলেন, ‘নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় বিষয়টি নিয়ে কোনো পক্ষের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। তবে ডিভিশন বন্ধ ঘোষণার ঘটনায় আমি উদ্বিগ্ন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। আমরা এ নিয়ে কাজ করব।’

নারী কনস্টেবলকে মুখ চেপে ধরে নির্জন স্থানে নেওয়ার চেষ্টা

তখন রাত ৮টা। থানা থেকে ডিউটি শেষে সিভিল পোশাকে বাড়ি ফিরছিলেন নারী কনস্টেবল (৩০)। থানার কাছে বাড়ি হওয়ায় তিনি হেঁটেই যাচ্ছিলেন বাসায়। হঠাৎ মোটরসাইকেলে দুই তরুণ এসে পেছন থেকে তাঁর মুখ চেপে ধরেন। এরপর জোর করে টেনে সড়কের পাশে নির্জন স্থানে নেওয়ার চেষ্টা করেন।

শ্রীমঙ্গলে হাসিবুল ইসলামের ওপর হামলাকারী শনাক্ত, দাবি পুলিশের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির প্রাথমিক পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁর নাম হাবিবুর রহমান। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের…

জনপ্রিয় টার্গেট

রংপুরে বাড়ির ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, অন্তঃসত্ত্বা মা আহত

শ্রমিক অসন্তোষে শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশ: ০৩:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬