০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের সাজা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আজ বুধবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) এবং সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে সাত বছর বয়সী ওই শিশুকে অপহরণ করেন আসামিরা। পরে শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন তাঁরা। তবে আর্থিক অসচ্ছলতার কারণে মুক্তিপণের টাকা দিতে পারেনি শিশুটির পরিবার।

এরপর ১৫ আগস্ট জামালপুরের নারিকেলী বাজার থেকে অপহরণকারীদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। পরে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর রাইসুল হুদাকে দেখে চিনতে পারে শিশুটি। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপহরণের কথা স্বীকার করেন এবং সহযোগীদের নাম প্রকাশ করেন।

এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় চার আসামিসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বিচারিক কার্যক্রমে বাদী, ভুক্তভোগী শিশু, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, তদন্ত কর্মকর্তাসহ কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রায় ঘোষণার পর আদালতে উপস্থিত দুই আসামি রাইসুল হুদা ও জামিরুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন বাবু পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যু

প্রায় ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন সালেহ আহমেদ। তবে তাঁর সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে আপত্তি ছিল একই গ্রামের ছবের আলী তালুকদারের ছেলে আব্দুল মতিন ও তাঁর সহযোগীদের। আজ জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এ নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি জানালে উভয় পক্ষ

শেরপুরে ইয়াবাসহ ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে আটক

শেরপুরের নকলায় ৬২ পিস ইয়াবাসহ রানা মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার গৌড়দ্বার বাজারসংলগ্ন সেভেন স্টার ইটভাটার পাশ থেকে তাঁকে আটক করা হয়। আটক রানা মিয়া উপজেলার গৌড়দ্বার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে।

শেরপুরে পাগলা কুকুরের আক্রমণ, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৮ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী ও লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়াসহ কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের সাজা

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের সাজা

প্রকাশ: ০৬:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬