ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন আর নেই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

পারিবারিক সূত্রে জানা যায়, কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ৭ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

মরহুম এ টি এম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বেও নিয়োজিত ছিলেন। তাঁর বাবা ছিলেন মসজিদটির প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার প্রতিষ্ঠিত ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে নিজ পৈতৃক কবরস্থানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

বড় ভাইয়ের মৃত্যুতে শোকাহত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রকৃতির সান্নিধ্যে বেড়ে উঠবে নতুন প্রজন্ম: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীরা এখানে বসে বৃষ্টির মধ্যে কবিতা লিখবে, আবৃত্তি করবে ও নাচবে। শীতল পাটিতে বসে প্রকৃতির সান্নিধ্যে আনন্দের সঙ্গে পড়াশোনা করবে। প্রকৃতির সান্নিধ্যে বেড়ে উঠবে আমাদের নতুন প্রজন্ম। নতুন শ্রেণিতে ওঠার আগেই তাদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। আগামী বছর থেকে বইয়ের পাশাপাশি স্কুলড্রেস, ব্যাগ…

২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তায় ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে থাকতে হবে।

চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে পাঁচটি গরু হত্যার অভিযোগ

চাঁদপুর সদরে গরুর খাবারে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরও কয়েকটি। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে খাবারে বিষ মেশানো হয়েছে বলে অভিযোগ খামারমালিকের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় টার্গেট

শিক্ষামন্ত্রী মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন আর নেই

প্রকাশ: ১০:২৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬