ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগড়ে সীমান্তের ভারতীয় অংশে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পঠিত হয়েছে

আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার ফেনীরকুল সীমান্ত এলাকায় মরদেহ পাওয়া যায়। অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের মৃত মং মং মারমার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ২টার দিকে ঘাস কাটতে রামগড়-সাবরুম সীমান্তবর্তী ফেনীরকুল এলাকায় ফেনী নদীর তীরে যান অংথৈইপ্রু মারমা। রাতে বাড়ি না ফেরায় আজ সকালে স্বজনেরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সীমান্তের ভারতীয় অংশের সাবরুমের ঢোলবাড়ি এলাকায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পরে তাঁরা মরদেহ বাংলাদেশ অংশে নিয়ে আসেন।

খবর পেয়ে রামগড় থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে কীভাবে আঘাত লেগেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদরে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামসুল হক বলেন, তদন্তের পরই ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

আজ সকাল ১০টা ৪০ মিনিটে ময়নাতদন্তের জন্য মরদেহ রামগড় থানায় আনা হয়। এ সময় এলাকার লোকজন ও স্থানীয় রাজনৈতিক নেতারা থানায় গিয়ে ময়নাতদন্ত না করার জন্য অনুরোধ জানান।

নিহতের ছেলে থৈঅংগ্য মারমা বলেন, তাঁর বাবার ময়নাতদন্তের প্রয়োজন নেই। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাঁদের কাছে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। বাবার মরদেহ কাটাছেঁড়া হোক, তা তাঁরা চান না। পারিবারিক ও সামাজিক রীতি অনুযায়ী সৎকার সম্পন্ন করতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২:৫০) ময়নাতদন্তের বিষয়ে প্রশাসন ও নিহতের স্বজনেরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। মরদেহ রামগড় থানায় রয়েছে।

খাগড়াছড়িতে গভীর রাতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন, নথিপত্র পুড়ে ছাই

খাগড়াছড়ি সদর উপজেলায় মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়িতে বিএনপি অফিসে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতা-কর্মী আটক

খাগড়াছড়ির গুইমারায় বড়পিলাক বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। একই রাতে খাগড়াছড়ি শহরে একটি চাঁদের গাড়িতে আগুন ও দুটি সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়।

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি ও বিএনপি কার্যালয়ে আগুন, ৬ জন আটক

খাগড়াছড়ি শহরে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। গুইমারায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

উত্তপ্ত গোপালগঞ্জ! লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল, মুখোমুখি পুলিশ

রামগড়ে সীমান্তের ভারতীয় অংশে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০১:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬